৬/৪০. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৪৬৩ - কুরআন শুনে নবী صلى الله عليه وسلم-এর কান্না

কুরআন পাঠ শ্রবণের মর্যাদা এবং হাফিজদের নিকট থেকে পড়া শুনতে চাওয়া এবং তিলাওয়াতের সময় ক্রন্দন করা ও গবেষণা করার মর্যাদা।

কুরআন শুনে কান্না: নবী صلى الله عليه وسلم-এর হৃদয় নরম হওয়ার শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪৬৩

حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: اقْرَأْ عَلَيَّ قَالَ: قُلْتُ أَقْرَأُ عَلَيْكَ، وَعَلَيْكَ أُنْزِلَ قَالَ: إِنِّي أَشْتَهِي أَنْ أَسْمَعَهُ مِنْ غَيْرِي قَالَ: فَقَرَأْتُ النِّسَاءَ، حَتَّى إِذَا بَلَغَتُ (فَكَيْفَ إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بشَهِيدٍ وَجِئْنَا بِكَ عَلَى هؤلاَءِ شَهِيدًا) قَالَ لِي: كُفَّ أَوْ أَمْسِكْ فَرَأَيْتُ عَيْنَيْهِ تَذْرِفَانِ

আবদুল্লাহ বিন মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বললেন, তুমি আমার সামনে কোরআন পাঠ করো। আমি উত্তরে বললাম, আমি আপনার সামনে কোরআন পাঠ করবো; অথচ আপনারই ওপর কোরআন নাযিল হয়েছে। তিনি বললেন, আমি অন্যের কাছ থেকে কোরআন পাঠ শোনা পছন্দ করি। আমি তখন সূরা নিসা পাঠ করলাম, এমনকি যখন আমি এ আয়াত পর্যন্ত পৌঁছলামঃ “অতঃপর চিন্তা করো, আমি প্রত্যেক উম্মাতের মধ্যে একজন করে সাক্ষী হাযির করব এবং এ সকলের ওপরে তোমাকে সাক্ষী হিসাবে হাযির করব তখন তারা কী করবে।” তখন তিনি আমাকে বললেন, “থাম!” আমি লক্ষ্য করলাম, তাঁর (নবী (ﷺ)-এর) দুইচোখ থেকে অশ্রু ঝরছে।

সহীহুল বুখারী, পর্ব ৬৬ : আল-কুরআনের ফাযীলাতসমূহ, অধ্যায় ৫, হাঃ ৫০৫৫; মুসলিম, পর্ব ৬; মুসাফির ব্যক্তির সালাত ও তা কসর করার বর্ণনা, অধ্যায় ৪০, হাঃ ৮০০

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৪৬৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে কুরআন শ্রবণের এক গভীর শিক্ষা আছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ইবনু মাসঊদ রাঃ-কে বললেন, তাঁর সামনে কুরআন পাঠ করতে। ইবনু মাসঊদ রাঃ বিস্মিত হয়ে বললেন, আপনার ওপরই তো কুরআন নাযিল হয়েছে। তখন নবী صلى الله عليه وسلم বললেন, তিনি অন্যের কাছ থেকে কুরআন শুনতে পছন্দ করেন। এরপর সূরা নিসা পাঠ করা হলো। যখন এমন আয়াতে পৌঁছানো হলো যেখানে প্রত্যেক উম্মতের সাক্ষী এবং নবী صلى الله عليه وسلم-কে সাক্ষী হিসেবে আনার কথা এসেছে, তখন তিনি থামতে বললেন। দেখা গেল তাঁর দুই চোখে অশ্রু। এই হাদিস শেখায়, কুরআন তিলাওয়াত শুধু শব্দ উচ্চারণ নয়; এর অর্থ হৃদয়ে অনুভব করার বিষয়। কুরআন শুনে কান্না, বিনয় এবং আল্লাহর সামনে জবাবদিহির ভাব—এসব এই বর্ণনায় স্পষ্ট।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআন অন্যের মুখে শোনাও গুরুত্বপূর্ণ আমল।
  • কুরআনের অর্থ হৃদয়ে নিলে অন্তর নরম হতে পারে।
  • আখিরাতের সাক্ষ্য ও জবাবদিহির কথা মুমিনকে ভাবায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন