৫/৪০. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৭৯ - সালাতসমূহের ওয়াক্তের বর্ণনা
ফজরের সালাত প্রথম ওয়াক্তে পড়া মুস্তাহাব আর তা হচ্ছে গালাস এবং তাতে কিরাআতের পরিমাণের বর্ণনা।
সালাতসমূহের ওয়াক্ত: যুহর, আসর, ইশা ও ফজরের শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ৩৭৯
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৭৯
حديث أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ، وَقَدْ سُئِلَ عَنْ وَقْتِ الصَّلَوَاتِ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي الظُّهْرَ حِينَ تَزُولُ الشَّمْسُ، وَالْعَصْرَ، وَيَرْجِعُ الرَّجُلُ إِلَى أَقْصى الْمَدِينَةِ وَالشَّمْسُ حَيَّةٌ (قَالَ الرَّاوِي عَنْ أَبِي برْزَةَ: وَنَسِيتُ مَا قَالَ فِي الْمَغْرِبِ) وَلاَ يُبَالِي بِتَأخِيرِ الْعِشَاءِ إِلَى ثُلُثِ اللَّيْلِ، وَلاَ يُحِبُّ النَّوْمَ قَبْلَهَا وَلاَ الْحَدِيثَ بَعْدَهَا، وَيُصَلِّي الصُّبْحَ، فَيَنْصَرِفُ الرَّجُلُ فَيَعْرِفُ جَلِيسَهُ؛ وَكَانَ يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ أَوْ إِحْدَاهُمَا مَا بَيْنَ السِّتِّينَ إِلَى الْمِائَةِ
আবূ বারযাহ আল-আসলামী (রাঃ) হতে বর্ণিতঃ
তাঁকে সালাতসমূহের সময় সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। তিনি বললেন, নবী (ﷺ) যুহরের সালাত সূর্য ঢলে গেলেই আদায় করতেন। আর আসর (এমন সময় যে, সালাতের শেষে) কোনো ব্যক্তি সূর্য সজীব থাকতে থাকতেই মাদীনার প্রান্ত সীমায় ফিরে আসতে পারতো। (রাবী বলেন) মাগরিব সম্পর্কে তিনি কি বলেছিলেন, তা আমি ভুলে গেছি। আর তিনি ইশা রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত বিলম্ব করতে কোন দ্বিধা করতেন না এবং ইশার পূর্বে ঘুমানো ও পরে কথাবার্তা বলা তিনি পছন্দ করতেন না। আর তিনি ফজর আদায় করতেন এমন সময় যে, সালাত শেষে ফিরে যেতে লোকেরা তার পার্শ্ববর্তী ব্যক্তিকে চিনতে পারতো। এর দুই রাক’আতে অথবা রাবী বলেছেন, এক রাক’আতে তিনি ষাট হতে একশত আয়াত পাঠ করতেন।
সহীহুল বুখারী, পর্ব ১০ : আযান, অধ্যায় ১০৪, হাঃ ৭৭১; মুসলিম, পর্ব ৫ : মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ৪০, হাঃ ৬৪৭
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৩৭৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ বারযা আল-আসলামী (রাঃ)-কে সালাতসমূহের সময় সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি নবীজি (صلى الله عليه وسلم)-এর আমল বর্ণনা করেন। তিনি বলেন, নবীজি যুহর পড়তেন সূর্য ঢলে গেলে। আসর এমন সময়ে পড়তেন যে, সালাত শেষে কেউ মাদীনার প্রান্তে ফিরতে পারত, আর সূর্য তখনও সজীব থাকত। মাগরিব সম্পর্কে বর্ণনাকারী কী বলেছেন তা ভুলে গেছেন। ইশা রাতের এক তৃতীয়াংশ পর্যন্ত বিলম্ব করতে নবীজি দ্বিধা করতেন না। তিনি ইশার আগে ঘুমানো এবং ইশার পরে কথাবার্তা বলা পছন্দ করতেন না। ফজর শেষে মানুষ পাশের ব্যক্তিকে চিনতে পারত, আর ফজরের দুই রাকআতে বা এক রাকআতে ষাট থেকে একশ আয়াত পড়া হতো। এই হাদিস সালাতের সময়, ইশার শৃঙ্খলা এবং ফজরের কিরাআত সম্পর্কে সরাসরি শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যুহর সূর্য ঢলে যাওয়ার পর আদায় করা হতো।
- আসর এমন সময়ে আদায় করা হতো, যখন সূর্য এখনো উজ্জ্বল থাকত।
- ইশার আগে ঘুমানো ও পরে কথাবার্তা বলা নবীজি (صلى الله عليه وسلم) পছন্দ করতেন না।
- ফজরে ষাট থেকে একশ আয়াত পাঠের বর্ণনা এসেছে।
