৫৪/৬. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৯০৫ - মদ হারাম ও বিবেক ঢেকে দেওয়া বস্তু সম্পর্কে শিক্ষা

মাদকদ্রব্যের নিষিদ্ধতা সম্পর্কীয় বিধান অবতরণ।

মদ হারাম: খামর হলো যা বিবেক ঢেকে দেয়

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৯০৫

حديث عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: خَطَبَ عُمَرُ عَلَى مِنْبَرِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّهُ قَدْ نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ وَهِيَ مِنْ خَمْسَةِ أَشْيَاءَ: الْعِنَبِ وَالتَّمْرِ وَالْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالْعَسَلِ وَالْخَمْرُ مَا خَامَرَ الْعَقْلَ وَثَلاَثٌ، وَدِدْتُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يُفَارِقْنَا حَتَّى يَعْهَدَ إِلَيْنَا عَهْدًا: الْجَدُّ وَالْكَلاَلَةُ وَأَبْوَابٌ مِنْ أَبْوَابِ الرِّبَا

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেনঃ ‘উমর (রাঃ) মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা দিতে গিয়ে বললেন, নিশ্চয় মদ হারাম সম্পর্কীয় আয়াত অবতীর্ণ হয়েছে। আর তা তৈরি হয় পাঁচটি বস্তু থেকেঃ আঙ্গুর, খেজুর, গম, যব ও মধু। আর খামর (মদ) হল তা, যা বিবেক বিলোপ করে দেয়। আর তিনটি এমন বিষয় আছে যে, আমি চাইছিলাম যেন রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে সেগুলো স্পষ্টভাবে বর্ণনা করা পর্যন্ত তিনি যেন আমাদের নিকট হতে বিচ্ছিন্ন না হয়ে যান। বিষয়গুলো হল, দাদা এর মীরাস, কালালা-এর ব্যাখ্যা এবং সুদের প্রকারসমূহ।

সহীহুল বুখারী, পর্ব ৭৪ : পানীয়, অধ্যায় ৫, হাঃ ৫৫৮৮; মুসলিম, পর্ব ৫৪; তাফসীর, অধ্যায় ৬, হাঃ ৩৩২

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৯০৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে ‘উমার (রাঃ) মিম্বরের উপর দাঁড়িয়ে খুতবা দেন। তিনি বলেন, মদ হারাম সম্পর্কীয় আয়াত অবতীর্ণ হয়েছে। তারপর তিনি বলেন, মদ পাঁচটি বস্তু থেকে তৈরি হয়: আঙ্গুর, খেজুর, গম, যব ও মধু। এরপর তিনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেন: “খামর হলো তা, যা বিবেক বিলোপ করে দেয়।” এই বাক্যটি হাদিসের মূল শিক্ষা। অর্থাৎ শুধু নাম বা উপাদান নয়, যে জিনিস মানুষের বিবেক ঢেকে দেয়, সেটিই খামরের অর্থের সঙ্গে যুক্ত। একই খুতবায় তিনি আরও বলেন, তিনটি বিষয়ে তিনি চাইতেন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আরও স্পষ্ট কথা বলে যেতেন: দাদার মীরাস, কালালা-এর ব্যাখ্যা এবং সুদের প্রকারসমূহ। তাই এই হাদিসে মদ হারাম, বিবেকের সুরক্ষা, মীরাস ও সুদ—এসব বিষয় সংক্ষেপে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মদ হারাম হওয়ার বিষয়টি খুতবায় স্পষ্টভাবে বলা হয়েছে।
  • খামরের মূল পরিচয় হলো যা মানুষের বিবেক ঢেকে দেয়।
  • মদ বিভিন্ন উপাদান থেকে তৈরি হতে পারে বলে বর্ণনায় এসেছে।
  • দাদার মীরাস, কালালা ও সুদের কিছু দিক নিয়ে ‘উমার (রাঃ)-এর জানার আগ্রহ ছিল।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন