৪৪/১২. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৭৮ - হালাহ (রাঃ)-এর কণ্ঠে খাদীজা (রাঃ)-এর স্মৃতি
উম্মুল মুমিনীন খাদিজা (রাঃ)-এর মর্যাদা।
খাদীজা (রাঃ)-এর স্মৃতি: হালাহ (রাঃ)-এর অনুমতি চাওয়ার ঘটনা
আল-লু'লু ওয়াল মারজান : ১৫৭৮
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫৭৮
حديث عَائِشَةَ، قَالَتِ: اسْتَأْذَنَتْ هَالَةُ بِنْتُ خُوَيْلِدٍ، أُخْتُ خَدِيجَةَ، عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَف اسْتِئْذَانَ خَدِيجَةَ، فَارْتَاعَ لِذلِكَ، فَقَالَ: اللهُمَّ هَالَة قَالَتْ: فَغِرْتُ فَقُلْتُ: مَا تَذْكُرُ مِنْ عَجُوزٍ مِنْ عَجَائِزِ قرَيْشٍ، حَمْرَاءَ الشِّدْقَيْنِ، هَلَكَتْ فِي الدَّهْرِ، قَدْ أَبْدَلَكَ اللهُ خَيْرًا مِنْهَا
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
খাদীজার বোন হালা বিনতে খুয়াইলিদ (একদিন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি চাইলেন। (দু’বোনের গলার স্বর ও অনুমতি চাওয়ার ভঙ্গি একই রকম ছিল বলে) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদীজার অনুমতি চাওয়ার কথা মনে করে হতচকিত হয়ে পড়েন। তারপর (প্রকৃতিস্থ হয়ে) তিনি বললেনঃ হে আল্লাহ! এতো দেখছি হালা! ’আয়িশাহ্ (রাঃ) বলেন, এতে আমার ভারী ঈর্ষা হলো। আমি বললাম, কুরাইশদের বুড়ীদের মধ্য থেকে এমন এক বুড়ীর কথা আপনি আলোচনা করেন যার দাঁতের মাড়ির লাল বর্ণটাই শুধু বাকি রয়ে গিয়েছিল, যে শেষ হয়ে গেছে কত কাল আগে। তার পরিবর্তে আল্লাহ তো আপনাকে তার চেয়েও উত্তম উত্তম স্ত্রী দান করেছেন
সহীহুল বুখারী, পর্ব ৬৩ : আনসারগণের মর্যাদা, অধ্যায় ২০, হাঃ ৩৮২১; মুসলিম, পর্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ১২, হাঃ নং ২৪৩৭
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৭৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা (রাঃ) বলেন, খাদীজা (রাঃ)-এর বোন হালাহ বিনতে খুওয়াইলিদ রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে প্রবেশের অনুমতি চান। নবী صلى الله عليه وسلم তাঁর অনুমতি চাওয়ার ভঙ্গিতে খাদীজা (রাঃ)-এর কথা মনে করেন এবং আবেগিত হন। তিনি বলেন, ‘হে আল্লাহ, হালাহ।’ তখন আয়িশা (রাঃ)-এর মনে ঈর্ষা আসে এবং তিনি খাদীজা (রাঃ)-কে নিয়ে কিছু কথা বলেন। হাদিসটির মূল শিক্ষা হলো স্মৃতি, ভালোবাসা এবং মানবিক আবেগ। নবী صلى الله عليه وسلم-এর হৃদয়ে খাদীজা (রাঃ)-এর স্মৃতি গভীর ছিল। এই বর্ণনায় পরিবারে ভালোবাসা ও ঈর্ষার বাস্তব দিকও দেখা যায়। তবে এখানে কারও বিরুদ্ধে বাড়তি কঠোর ভাষা ব্যবহার করা উচিত নয়; হাদিসের ভাষাই যথেষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রিয় মানুষের স্মৃতি দীর্ঘদিন হৃদয়ে থাকতে পারে।
- পরিবারে আবেগ ও ঈর্ষা মানুষের স্বাভাবিক দিক, তবে তা সামলানো দরকার।
- নবী صلى الله عليه وسلم খাদীজা (রাঃ)-এর স্মৃতিকে সম্মান করতেন।
- হাদিসের ঘটনাকে অতিরিক্ত কঠোর ব্যাখ্যায় নেওয়া ঠিক নয়।
