৪৪/১২. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৭৭ - খাদীজা (রাঃ)-কে নবী صلى الله عليه وسلم-এর স্মরণ

উম্মুল মুমিনীন খাদিজা (রাঃ)-এর মর্যাদা।

খাদীজা (রাঃ)-এর স্মরণ: ভালোবাসা ও কৃতজ্ঞতার শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫৭৭

حديث عَائِشَةَ، قَالَتْ: مَا غِرْتُ عَلَى أَحَدٍ مِنْ نِسَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ، وَمَا رَأْيْتُهَا وَلكِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِر ذِكْرَهَا وَرُبَّمَا ذَبَحَ الشَّاةَ ثُمَّ يُقَطِّعُهَا أَعْضَاءً، ثُمَّ يَبْعَثُهَا فِي صَدَائِقِ خَدِيجَةَ؛ فَرُبَّمَا قُلْتُ لَهُ: كَأَنَّهُ لَمْ يَكنْ فِي الدُّنْيَا امْرَأَةٌ إِلاَّ خَدِيجَةُ فَيَقُولُ: إِنَّهَا كَانَتْ، وَكَانَتْ، وَكَانَ لِي مِنْهَا وَلَدٌ

'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অন্য কোন স্ত্রীর প্রতি এতটুকু ঈর্ষা করিনি যতটুকু খাদীজাহ (রাঃ)-এর প্রতি করেছি। অথচ আমি তাকে দেখিনি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কথা বেশি সময় আলোচনা করতেন। কোন কোন সময় বকরী যবহ করে গোতের পরিমাণ বিবেচনায় হাড়-মাংসকে ছোট ছোট টুকরা করে হলেও খাদীজাহ (রাঃ)-এর বান্ধবীদের ঘরে পৌছে দিতেন। আমি কোন সময় ঈর্ষা ভরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতাম, মনে হয়, খাদীজাহ (রাঃ) ছাড়া দুনিয়াতে যেন আর কোন নারী নাই। উত্তরে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলতেন, হ্যাঁ। তিনি এমন ছিলেন, এমন ছিলেন, তার গর্ভে আমার সন্তানাদি জন্মেছিল

সহীহুল বুখারী, পর্ব ৬৩ : আনসারগণের মর্যাদা, অধ্যায় ২০, হাঃ ৩৮১৮; মুসলিম মুসলিম, পূর্ব ৪৪ : সাহাবাগণের মর্যাদা, অধ্যায়, ১২, হাঃ নং ২৪৩৫

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৭৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ) বলেন, তিনি নবী صلى الله عليه وسلم-এর স্ত্রীদের মধ্যে খাদীজা (রাঃ)-এর প্রতি যেমন ঈর্ষা অনুভব করতেন, অন্য কারও প্রতি তেমন করতেন না, যদিও তিনি খাদীজা (রাঃ)-কে দেখেননি। কারণ নবী صلى الله عليه وسلم তাঁকে বেশি স্মরণ করতেন। কখনো বকরী যবেহ করলে খাদীজা (রাঃ)-এর বান্ধবীদের কাছে অংশ পাঠাতেন। আয়িশা (রাঃ) প্রশ্ন করলে নবী صلى الله عليه وسلم তাঁর গুণের কথা উল্লেখ করেন এবং বলেন, তাঁর থেকে তাঁর সন্তান হয়েছিল। হাদিসটির মূল শিক্ষা হলো পুরোনো ভালোবাসা, কৃতজ্ঞতা এবং সম্পর্কের মর্যাদা রাখা। নবী صلى الله عليه وسلم শুধু খাদীজা (রাঃ)-কে স্মরণ করেননি; তাঁর প্রিয়জনদের প্রতিও সদাচার করেছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রিয় মানুষের ভালো দিক স্মরণ রাখা সুন্দর চরিত্র।
  • কৃতজ্ঞতা শুধু কথায় নয়, আচরণেও প্রকাশ পায়।
  • সম্পর্কের মানুষদের সম্মান করা ভালোবাসার অংশ।
  • পরিবারে আবেগ থাকলেও সত্য ও মর্যাদা রক্ষা করা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন