৩৯/৩৩. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৪৩৫ - সংক্রমণ, কুসংস্কার ও প্রথম কারণ

আদওয়া, তায়েরাহ, হা-মা, সাফার, বৃষ্টির প্রতিশ্রুতি দানকারী নক্ষত্র, গওল (প্রভৃতি শুভাশুভ লক্ষণ বলতে কিছু) নেই এবং রুগ্ন ব্যক্তির নীরোগ ব্যক্তির নিকট যাওয়া উচিত নয় (এগুলোকে অশুভ লক্ষণ মনে করে)।

সংক্রমণ সম্পর্কে হাদিস: প্রথম উটকে রোগাক্রান্ত করল কে?

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪৩৫

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لاَ عَدْوَى وَلاَ صَفَرَ وَلاَ هَامَةَ فَقَالَ أَعْرَابِيٌّ: يَا رَسُول اللهِ فَمَا بَالُ إِبِلِي تَكُونُ فِي الرَّمْلِ كَأنَّهَا الظِّبَاءُ، فَيَأْتِي الْبَعِيرُ الأَجْرَبُ فَيَدْخُلُ بَيْنَهَا فَيُجْرِبُهَا فَقَالَ: فَمَنْ أَعْدَى الأَوَّلَ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রোগের কোন সংক্রমণ নেই, সফরের কোন কুলক্ষণ নেই, পেঁচার মধ্যেও কোন কুলক্ষণ নেই। তখন এক বেদুইন বললঃ হে আল্লাহ্‌র রাসূল (ﷺ)! তাহলে আমার উটের এ অবস্থা হয় কেন? সেগুলো যখন চারণ ভূমিতে থাকে তখন সেগুলো যেন মুক্ত হরিণের পাল। এমন অবস্থায় চর্মরোগা উট এসে সেগুলোর মধ্যে ঢুকে পড়ে এবং এগুলোকেও চর্ম রোগাক্রান্ত করে ফেলে। নবী (ﷺ) বললেনঃ তাহলে প্রথমটিকে চর্ম রোগাক্রান্ত কে করেছে?

সহীহুল বুখারী, পর্ব ৭৬ : চিকিৎসা, অধ্যায় ২৫, হাঃ ৫৭১৭; মুসলিম, পর্ব ৩৯ : সালাম, অধ্যায় ৩৩, হাঃ ২২২০

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৪৩৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, রোগের কোনো সংক্রমণ নেই, সফরের কোনো কুলক্ষণ নেই এবং পেঁচার মধ্যেও কোনো কুলক্ষণ নেই। একজন বেদুঈন তখন উটের উদাহরণ দেন—সুস্থ উটের পালে চর্মরোগা উট ঢুকলে অন্য উটও আক্রান্ত হয়। নবী (صلى الله عليه وسلم) জবাবে বলেন, তাহলে প্রথম উটকে চর্মরোগাক্রান্ত কে করেছে? হাদিসটির মূল শিক্ষা হলো, রোগকে আল্লাহর ইচ্ছা থেকে আলাদা স্বাধীন শক্তি মনে করা ঠিক নয়। এখানে কুসংস্কার ও অন্ধ বিশ্বাসকে ভেঙে দেওয়া হয়েছে। তবে এই হাদিসকে অসুস্থতার সতর্কতা বাদ দেওয়ার অজুহাত বানানোও ঠিক নয়, কারণ আরেক বর্ণনায় রোগাক্রান্ত উটকে সুস্থ উটের সঙ্গে না রাখার নির্দেশ এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রোগকে আল্লাহর ইচ্ছা থেকে আলাদা স্বাধীন শক্তি ভাবা ঠিক নয়।
  • সফর ও পেঁচা নিয়ে কুলক্ষণ বিশ্বাস নাকচ করা হয়েছে।
  • নবী (صلى الله عليه وسلم) প্রথম কারণের দিকে চিন্তা ফিরিয়ে দিয়েছেন।
  • কুসংস্কার বাদ দিয়ে ঈমানভিত্তিক চিন্তা গড়ে তোলা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন