১/১. অধ্যায়ঃ

জাল ও যঈফ হাদীস সিরিজ হাদিস ৪০ - জাল জয়ীফ হাদিস সিরিজ (১-১০০) নং হাদিস

১ থেকে ১০০ নং হাদিস

জাল ও যঈফ হাদীস সিরিজহাদিস নম্বর ৪০

বর্ণনাকারী হতে বর্ণিতঃ

তোমরা কদু (লাউ) অপরিহার্য করে নাও, কারণ তা অনুভূতি [জ্ঞান] বৃদ্ধি করে। তোমরা ডালকে অপরিহার্য করে নাও, কারণ তার পবিত্রতা বর্ণিত হয়েছে সত্তর জন নবীর ভাষায়।

হাদীসটি জাল। হাদীসটি তাবারানী “মু‘জামুল কাবীর” গ্রন্থে (২২/৬২ নং১৫২) আম্‌র ইবনুল হুসাইন সূত্রে ইবনু ‘আলাসা হতে বর্ণনা করেছেন। সুয়ুতী “আল-লাআলী” গ্রন্থে (২/১৫১) বলেছেনঃ আম্‌র ও তার শাইখ তারা দু’জনেই মাতরূক। আমি (আলবানী) বলছিঃ তা সত্ত্বেও সুয়ুতী হাদীসটি “জামে‘উস সাগীর” গ্রন্থে উল্লেখ করেছেন! যারাকশী “আল-লাআলিল মানসূরা আহাদীসিল মাশহূরাহ” (১৪৩ নং) গ্রন্থে বলেনঃ ইবনুস সালাহ-র হাতের লিখায় পেয়েছি যে, এটি একটি বাতিল হাদীস। হাদীসটি ইবনুল জাওযী “মাওযূ‘আত” গ্রন্থে (২/২৯৪, ২৯৫) কয়েকটি সূত্রে উল্লেখ করেছেন এবং বানোয়াট হিসেবে হুকুম লাগিয়েছেন। সাগানী “আহাদীসুল মাওযূ‘আহ” গ্রন্থে (পৃঃ৯) ও ইবনুল কাইয়্যিম আল-জাওযিয়া “আল-মানার” গ্রন্থে (পৃঃ২০) হাদীসটি উল্লেখ করে বলেছেনঃ এটি সাদৃশ্যপূর্ণ সেই সব জালকারীদের সাথে যারা মান্না ওয়াস সালওয়ার উপর এটিকে পছন্দ করেছেন। ‘আলী আল-কারী তার “মাওযূ‘আত” গ্রন্থে (পৃঃ ১০৭) এটিকে বানোয়াট হিসাবেই স্বীকার করেছেন। ইবনু তাইমিয়্যা “মাজমূ‘উ ফাতাওয়া” গ্রন্থে বলেছেনঃ হাদীসটি জ্ঞানীজনদের ঐক্যমতে মিথ্যা ও বানোয়াট। এ মিথ্যুক আম্‌রের আরো একটি হাদীসঃ (আরবী লিখা)

অনুবাদের উৎস

সংকলক:
আল্লামা নাসিরুদ্দিন আলবানী (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন