৭/১৮. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ৯৩০ - দান ফেরত নেওয়া ও পিতার ব্যতিক্রম
হিবা বা দান, উমরী বা আজীবন দান ও রুকবা দানের বিবরণ - ছেলেকে দান করা বস্তু পিতার ফিরিয়ে নেওয়া বৈধ
দান ফেরত নেওয়ার বিধান: পিতার দানের ব্যতিক্রম
বুলুগুল মারাম : ৯৩০
বুলুগুল মারামহাদিস নম্বর ৯৩০
وَعَنِ ابْنِ عُمَرَ، وَابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمْ-, عَنِ النَّبِيِّ - ﷺ - قَالَ: «لَا يَحِلُّ لِرَجُلٍ مُسْلِمٍ أَنْ يُعْطِيَ الْعَطِيَّةَ, ثُمَّ يَرْجِعَ فِيهَا; إِلَّا الْوَالِدُ فِيمَا يُعْطِي وَلَدَهُ». رَوَاهُ أَحْمَدُ, وَالْأَرْبَعَةُ, وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ, وَابْنُ حِبَّانَ, وَالْحَاكِمُ
ইবনু উমার ও ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি নবী (ﷺ) হতে বর্ণনা করেছেন, নবী (ﷺ) বলেছেন, কোন মুসলিমের জন্য কিছু দান করার পর পুনরায় তা ফেরত নেয়া হালাল নয়। তবে পিতা তার পুত্রকে যা দান করে তা ফেরত নিতে পারে। - তিরমিযী, ইবনু হিব্বান ও হাকিম একে সহীহ বলেছেন। [১০০১]
[১০০১] আবু দাউদ ৩৬৩৯, তিরমিযী ২১৩২, ইবনু মাজাহ ২৩৭৭, ২৪৮২, নাসায়ী ৩৬৯০, আহমাদ ২১২০, ৪৭৯৫। ইবনু হিব্বান ৫১০১ এবং হাকিমের (২/৪৬) বর্ণনায় আরো রয়েছে, যে ব্যক্তি কোন কিছু দান করার পর আবার তা ফিরিয়ে নিয়ে নেয় সে ঐ কুকুরের মতো যে পেট পূর্ণ করার পর বমি করে এবং কিছুক্ষণ পর আবার সেই বমির দিকে প্রত্যাবর্তন করে (অর্থাৎ আবার তা খায়)। ইমাম তিরমিযী বলেছেন, হাদীসটি হাসান সহীহ।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ৯৩০-এর সারসংক্ষেপ
এই হাদিসে দান বা হিবা করার পর তা ফেরত নেওয়ার বিধান এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোনো মুসলিমের জন্য কিছু দান করার পর পুনরায় তা ফেরত নেওয়া হালাল নয়। তবে পিতা তার পুত্রকে যা দান করে, তা ফেরত নিতে পারে—এ ব্যতিক্রমটি হাদিসে স্পষ্টভাবে এসেছে। আগের হাদিসে দান ফিরিয়ে নেওয়ার নিন্দা ছিল; এখানে সাধারণ নিষেধের সঙ্গে একটি নির্দিষ্ট ছাড় বলা হয়েছে। তাই ব্যাখ্যায় অতিরিক্ত শর্ত বা অন্য সম্পর্কের কথা যোগ না করে শুধু হাদিসে বর্ণিত কথাই রাখা উচিত। হিবা ফেরত নেওয়া, পিতার দান এবং সন্তানের সঙ্গে সম্পদের সম্পর্ক—এসব বিষয়ে হাদিসটি গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সাধারণভাবে দান করে তা ফেরত নেওয়া নিষিদ্ধ হিসেবে এসেছে।
- পিতা ও সন্তানের দানের ক্ষেত্রে একটি ব্যতিক্রম বলা হয়েছে।
- হাদিসের সীমা অতিক্রম করে অতিরিক্ত ব্যাখ্যা চাপানো উচিত নয়।
