৫/০. অধ্যায়ঃ

রোযা রাখা এবং ভঙ্গ করা চাঁদ দেখার সাথে সম্পর্কিত

চাঁদ দেখে রমযান শুরু ও ঈদ নির্ধারণের হাদিস

বুলুগুল মারামহাদিস নম্বর ৬৫২

وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا [قَالَ]: سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - يَقُولُ: «إِذَا رَأَيْتُمُوهُ فَصُومُوا, وَإِذَا رَأَيْتُمُوهُ فَأَفْطِرُوا, فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدُرُوا لَهُ». مُتَّفَقٌ عَلَيْهِوَلِمُسْلِمٍ: «فَإِنْ أُغْمِيَ عَلَيْكُمْ فَاقْدُرُوا [لَهُ] ثَلَاثِينَوَلِلْبُخَارِيِّ: فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلَاثِينَ

ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে বলতে শুনেছি, যখন তোমরা তা (চাঁদ) দেখবে তখন সাওম রাখবে, আবার যখন তা দেখবে তখন সাওম ছাড়বে। আর যদি আকাশ মেঘলা থাকে তবে সময় হিসাব করে (ত্রিশ দিন) পূর্ণ করবে। মুসলিমের হাদীসে আছে ঃ যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে ত্রিশ দিন গণনা কর। বুখারীতে আছে ঃ ত্রিশ দিন পূর্ণ করবে। [৬৯৮]

[৬৯৮] বুখারী ১৯০০, ১৯০৬, ১৯০৭, ১৯০৮ মুসলিম ১০৮০, নাসায়ী ২১২০, ২১২১, আবু দাউদ ২২১৯, ২৩২০, আহমাদ ৪৪৭৪, ৪৫৯৭, ৪৮০০, মুসলিম ৬২৩, ৬২৪, দারেমী ১৬৮৪

বুলুগুল মারাম হাদিস ৬৫২-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখলে সাওম রাখবে এবং চাঁদ দেখলে সাওম ছাড়বে। যদি আকাশ মেঘলা থাকে, তাহলে সময় হিসাব করে পূর্ণ করবে। মুসলিমের বর্ণনায় ত্রিশ দিন গণনার কথা এসেছে এবং বুখারীর বর্ণনায় ত্রিশ দিন পূর্ণ করার কথা আছে। তাই রমযান শুরু, ঈদ নির্ধারণ, নতুন চাঁদ দেখা এবং মেঘলা আকাশে মাস পূর্ণ করা—এই হাদিসের মূল বিষয়। হাদিসটি আমাদের শেখায়, রমযান ও ঈদের মতো বড় ইবাদতের সময় নির্ধারণ অনুমাননির্ভর নয়; চাঁদ দেখা বা মাস পূর্ণ করার নিয়মের ওপর নির্ভরশীল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • চাঁদ দেখলে রমযানের সাওম শুরু হবে।
  • চাঁদ দেখলে সাওম শেষ করে ঈদের দিকে যাওয়া হবে।
  • মেঘলা আকাশে মাস ত্রিশ দিন পূর্ণ করার কথা এসেছে।
  • রমযান ও ঈদ নির্ধারণে নির্দিষ্ট নিয়ম মানা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন