৪/৩. অধ্যায়ঃ

সদাকাহ (যাকাত ও ‘উশর) বণ্টন পদ্ধতি - প্রয়োজনের সময় যাচ্ঞা করা বৈধ

কোন তিন অবস্থায় মানুষের কাছে সাহায্য চাওয়া যায়

বুলুগুল মারামহাদিস নম্বর ৬৪৫

وَعَنْ قَبِيصَةَ بْنِ مُخَارِقٍ الْهِلَالِيِّ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «إِنَّ الْمَسْأَلَةَ لَا تَحِلُّ إِلَّا لِأَحَدِ ثَلَاثَةٍ: رَجُلٌ تَحَمَّلَ حَمَالَةً, فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَهَا, ثُمَّ يُمْسِكَ، وَرَجُلٌ أَصَابَتْهُ جَائِحَةٌ, اِجْتَاحَتْ مَالَهُ, فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَ قِوَامًا مِنْ عَيْشٍ, وَرَجُلٌ أَصَابَتْهُ فَاقَةٌ حَتَّى يَقُومَ ثَلَاثَةٌ مِنْ ذَوِي الْحِجَى مِنْ قَومِهِ: لَقَدْ أَصَابَتْ فُلَانًا فَاقَةٌ; فَحَلَّتْ لَهُ الْمَسْأَلَةُ حَتَّى يُصِيبَ قِوَامًا مِنْ عَيْشٍ, فَمَا سِوَاهُنَّ مِنَ الْمَسْأَلَةِ يَا قَبِيصَةُ سُحْتٌ يَأْكُلُهَا [صَاحِبُهَا] سُحْتًا». رَوَاهُ مُسْلِمٌ, وَأَبُو دَاوُدَ, وَابْنُ خُزَيْمَةَ, وَابْنُ حِبَّانَ

কাবীসাহ বিন মুখারিক আল হিলালী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, তিন প্রকারের লোক ব্যতীত অন্য কারো যাচএঃা করা হালাল বা বৈধ নয়। যে ব্যক্তি কারো (ঋণ) পরিশোধের যামীন হয় তার জন্য ঐ পরিমাণ যাচঞা করা বৈধ যে পরিমাণের জন্য সে যামীন হয়েছে। তার পর তা বন্ধ করে দেবে। যে ব্যক্তির সম্পদ প্রাকৃতিক দুর্যোগে ধ্বংসপ্রাপ্ত হয় তার জীবন যাত্রাকে প্রতিষ্ঠিত করা পর্যন্ত যাচএঃা করতে পারবে। আর ঐ অভাবী ব্যক্তি যার পক্ষে তার উক্ত গোত্রের তিনজন জ্ঞানী ব্যক্তি সাক্ষ্য দিবে। তার আর্থিক জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যাচঞা করা তারপক্ষে বৈধ। হে কাবীসাহ, জেনে রাখ এছাড়া যে কোন প্রকার যাচএা হারাম। যে অবৈধ যাচঞা করবে সে হারাম (রাঃ) ভক্ষণ করবে।” [৬৯১]

[৬৯১] মুসলিম ১০৪৪, নাসায়ী ২৫৭৯, ২৫৯১, আবূ দাউদ ১৬৪০, আহমাদ ১৫৮৪০, ২০০৭৮, দারেমী ১৬৭৮।

বুলুগুল মারাম হাদিস ৬৪৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে ভিক্ষা বা মানুষের কাছে সাহায্য চাওয়ার সীমা খুব পরিষ্কারভাবে বলা হয়েছে। তিন ধরনের মানুষের জন্য চাওয়া বৈধ বলা হয়েছে। প্রথমত, যে ব্যক্তি কারো ঋণ বা দায় পরিশোধের দায়িত্ব নিয়েছে, সে প্রয়োজনমতো চাইতে পারে। দ্বিতীয়ত, যার সম্পদ দুর্যোগে নষ্ট হয়ে গেছে, সে জীবন চলার মতো ব্যবস্থা হওয়া পর্যন্ত চাইতে পারে। তৃতীয়ত, এমন অভাবী ব্যক্তি যার অভাব সম্পর্কে তার গোত্রের তিনজন জ্ঞানী ব্যক্তি সাক্ষ্য দেয়। এ তিন অবস্থার বাইরে চাওয়াকে হাদিসে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তাই ভিক্ষা করা, ঋণগ্রস্ত ব্যক্তি, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং প্রকৃত অভাবী—এসব বিষয়ের ক্ষেত্রে হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঋণের দায়ে পড়লে প্রয়োজনমতো সাহায্য চাওয়া যায়।
  • দুর্যোগে সম্পদ নষ্ট হলে জীবন চলার মতো সাহায্য চাওয়া যায়।
  • অভাবের দাবি যাচাইয়ের গুরুত্ব এই হাদিসে এসেছে।
  • বৈধ কারণ ছাড়া ভিক্ষা করা কঠোরভাবে নিন্দিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন