৪/০. অধ্যায়ঃ

যাকাত ওয়াজিব হওয়ার জন্য একবছর অতিক্রম হওয়া শর্ত

স্বর্ণ-রূপার যাকাত: দিরহাম, দিনার ও বছর পূর্ণ হওয়ার শর্ত

বুলুগুল মারামহাদিস নম্বর ৬০৬

وَعَنْ عَلِيٍّ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «إِذَا كَانَتْ لَكَ مِائَتَا دِرْهَمٍ - وَحَالَ عَلَيْهَا الْحَوْلُ - فَفِيهَا خَمْسَةُ دَرَاهِمَ, وَلَيْسَ عَلَيْكَ شَيْءٌ حَتَّى يَكُونَ لَكَ عِشْرُونَ دِينَارًا, وَحَالَ عَلَيْهَا الْحَوْلُ, فَفِيهَا نِصْفُ دِينَارٍ, فَمَا زَادَ فَبِحِسَابِ ذَلِكَ, وَلَيْسَ فِي مَالٍ زَكَاةٌ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ». رَوَاهُ أَبُو دَاوُدَ, وَهُوَ حَسَنٌ, وَقَدِ اخْتُلِفَ فِي رَفْعِهِ

‘আলী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন-তোমার নিকট দুইশত দিরহাম জমা হবার পর গচ্ছিত থাকার মেয়াদ বছর পূর্ণ হলে তার জন্য-পাঁচ দিরহাম (যাকাত)। আর বিশটি দিনার এক বছর যাবত জমা থাকলে তার জন্য অর্ধ দিনার (যাকাত)। তার চেয়ে কম যাকাত নেই। আর বেশি হলে তার হিসাব অনুপাতে (যাকাত) দিতে হবে। নিসাব পরিমাণ কোন সম্পদের (গচ্ছিত থাকার) মেয়াদ এক বছর অতিবাহিত না হলে যাকাত নেই। -এটার সানাদ হাসান। এর সানাদের মারফূ‘ হওয়া সম্বন্ধে ইমামগনের মতানৈক্য রয়েছে। [৬৪৯] (স্বর্ণমুদ্রা হচ্ছে দিনার আর রৌপ্যমুদ্রা হচ্ছে দিরহাম) [৬৫০]

[৬৪৯] হাদীসটি ইমাম দারাকুতনী স্থগিত করার দ্বারা দুর্বল বলে আখ্যায়িত করলেও ইমাম বুখারী তা সহীহ বলেছেন।[৬৫০] আবূ দাঊদ ১৫৭৩, ১৫৭৪, তিরমিযী ৬২০, নাসায়ী ২৪৭৭, ২৪৭৮, ইবনু মাজাহ ১৭৯০, আহমাদ ৭১৩, ৯১৫, ১২৭০, দারেমী ১৬২৯।

বুলুগুল মারাম হাদিস ৬০৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে স্বর্ণ-রূপার যাকাতের হিসাব এসেছে। দুইশত দিরহাম জমা থাকলে এবং তার ওপর এক বছর পূর্ণ হলে পাঁচ দিরহাম যাকাত দিতে হবে। আবার বিশ দিনার এক বছর জমা থাকলে অর্ধ দিনার যাকাতের কথা এসেছে। এর কম হলে যাকাত নেই—এ কথাও হাদিসে বলা হয়েছে। আর বেশি হলে সেই অনুপাতে হিসাব করতে হবে। হাদিসের একটি বড় শিক্ষা হলো, নিসাব পরিমাণ সম্পদের ওপর বছর পূর্ণ না হলে যাকাত নেই। এখানে “স্বর্ণের যাকাত”, “রূপার যাকাত”, “নিসাব” এবং “হাওল” বা বছর পূর্ণ হওয়ার বিষয় একসঙ্গে এসেছে। বর্ণনার শেষে সানাদ সম্পর্কে মতভেদের কথাও উল্লেখ আছে, তাই ব্যাখ্যায় সতর্ক ভাষা ব্যবহার করা ভালো।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • স্বর্ণ ও রূপার যাকাত নির্দিষ্ট পরিমাণের সঙ্গে যুক্ত।
  • নিসাব পরিমাণ সম্পদের ওপর বছর পূর্ণ হওয়ার কথা এসেছে।
  • কম পরিমাণ সম্পদে যাকাত নেই—এ কথা টেক্সটে বলা হয়েছে।
  • অতিরিক্ত সম্পদের যাকাত অনুপাত অনুযায়ী হিসাব করতে হবে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন