১/৪. অধ্যায়ঃ

উযূর বিবরণ - উযূতে ডান দিক থেকে শুরু করার নির্দেশ

ওজুতে ডান দিক আগে: সহজ সুন্নাহ ও আমলের নিয়ম

বুলুগুল মারামহাদিস নম্বর ৪৫

وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «إِذَا تَوَضَّأْتُمْ فَابْدَءُوا بِمَيَامِنِكُمْ». أَخْرَجَهُ الْأَرْبَعَةُ, وَصَحَّحَهُ ابْنُ خُزَيْمَةَ

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তোমরা যখন ওজু করবে তখন ডান দিক থেকে আরম্ভ করবে।’ [৫৮]

[৫৮] আবূ দাঊদ (৪১৪১), তিরমিযী (১৭৬৬), নাসায়ী তার সুনানুল কুবরায় (৫/৪৮২), ইবনু মাজাহ (৪০২) ইবনু খুযাইমাহ (১৭৮) ইবনু খুযাইমাহ একে সহীহ বলেছেন। হাদীসের শব্দ ইবনু মাজাহর। আর আবূ দাঊদ ও ইবনু মাজাহর শব্দ হল (আরবী) তোমরা যখন পোশাক পরবে বা ওযু করবে তখন তোমাদের ডান দিক হতে শুরু করবে। তিরমিযী ও নাসায়ীর শব্দ হচ্ছেঃ (আরবী) তিনি যখন পোশাক পরতেন তখন ডান দিক হতে শুরু করতেন। এ থেকে পরিষ্কার হয়ে যায় যে, হাফেয ইবনু হাজার তাখরীজ করার ক্ষেত্রে ভুল করেছেন।

বুলুগুল মারাম হাদিস ৪৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, “তোমরা যখন ওজু করবে তখন ডান দিক থেকে আরম্ভ করবে।” তাই ওজুর অঙ্গ ধোয়ার ক্ষেত্রে ডান দিককে আগে রাখা একটি গুরুত্বপূর্ণ নববী নির্দেশনা। যেমন ডান হাত, ডান পা—এসব ধোয়ার সময় আগে ডান দিক শুরু করার শিক্ষা এখানে পাওয়া যায়। হাদিসটি ছোট, কিন্তু আমলের দিক থেকে খুব সহজ ও ব্যবহারিক। “ওজুতে ডান দিক আগে” বা “ওজুর সুন্নত নিয়ম” জানতে চাইলে এই বর্ণনা সরাসরি কাজে আসে। তবে হাদিসের সীমা হলো ওজু; তাই এখান থেকে ওজুর বাইরে সব কাজের বিস্তারিত বিধান বানানো ঠিক নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওজু করার সময় ডান দিক আগে শুরু করতে বলা হয়েছে।
  • ছোট সুন্নাহও নিয়মিত আমলে রাখা যায়।
  • ওজুতে ধারাবাহিকতা ও যত্ন থাকা দরকার।
  • হাদিসের নির্দেশকে তার নিজ জায়গায় বোঝা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন