১/৪. অধ্যায়ঃ

উযূর বিবরণ - উযূর ফযীলত ও তার সওয়াবের বিবরণ

ওজুর ফজিলত: গুররান মুহাজ্জালীন হওয়ার আশাব্যঞ্জক শিক্ষা

বুলুগুল মারামহাদিস নম্বর ৪৩

وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - يَقُولُ: «إِنَّ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ, مِنْ أَثَرِ الْوُضُوءِ, فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ». مُتَّفَقٌ عَلَيْهِ, وَاللَّفْظُ لِمُسْلِمٍ

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছি, ‘ক্বিয়ামাতের দিনে আমার উম্মাত অযুর চিহ্ন বহনকারী গুররান মুহাজ্জালীন (উজ্জ্বল মুখমন্ডল ও হাত পা) সহ হাযির হবে। তাই ওই উজ্জলতা যারা বৃদ্ধি করতে সক্ষম তারা যেন তা বৃদ্ধি করে নেয়। [৫৬]

[৫৬] সহীহ। বুখারি (১৩৬)। মুসলিম (৩৫, ২৪৬) শব্দ বিন্যাস মুসলিমের। আর (আরবী) কথাটি আবূ হুরাইরাহ (রাঃ) হতে মুদরাজ হিসেবে বর্নিত।

বুলুগুল মারাম হাদিস ৪৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে ওজুর ফজিলত খুব সুন্দরভাবে এসেছে। আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছেন যে, কিয়ামতের দিনে তাঁর উম্মত ওজুর চিহ্ন নিয়ে উজ্জ্বল মুখমণ্ডল, হাত ও পা সহ হাজির হবে। “গুররান মুহাজ্জালীন” কথাটি এ উজ্জ্বল চিহ্নের দিকেই ইঙ্গিত করে। তাই ওজু শুধু সালাতের প্রস্তুতি নয়; এটি মুমিনের পরিচয়ের একটি সুন্দর নিদর্শনও। হাদিসে আরও এসেছে, যে উজ্জ্বলতা বাড়াতে সক্ষম, সে যেন তা বাড়ায়। তবে এ কথাকে অতিরঞ্জিত না করে বলা ভালো—ওজুর অঙ্গগুলো ভালোভাবে ধোয়া এবং যত্ন নেওয়া এই হাদিসের মূল শিক্ষা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওজুর চিহ্ন কিয়ামতের দিনে মুমিনের পরিচয়ের কারণ হবে।
  • ওজুর অঙ্গগুলো যত্ন নিয়ে ধোয়া উচিত।
  • ওজু সালাতের প্রস্তুতির পাশাপাশি মর্যাদার নিদর্শন।
  • হাদিসের ভাষা অনুযায়ী উজ্জ্বলতা বাড়ানোর উৎসাহ আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন