২/৭. অধ্যায়ঃ

সালাত সম্পাদনের পদ্ধতি - সালাতে বিসমিল্লাহ জোরে বা প্রকাশ্যে পড়ার বিধান

সালাতে বিসমিল্লাহ ও আমীন বলার নববী পদ্ধতি

বুলুগুল মারামহাদিস নম্বর ২৮১

وَعَنْ نُعَيْمٍ الْمُجَمِّرِ - رضي الله عنه - قَالَ: صَلَّيْتُ وَرَاءَ أَبِي هُرَيْرَةَ، فَقَرَأَ: (بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ) ثُمَّ قَرَأَ بِأُمِّ الْقُرْآنِ, حَتَّى إِذَا بَلَغَ: (وَلَا الضَّالِّينَ) , قَالَ: «آمِينَ» وَيَقُولُ كُلَّمَا سَجَدَ, وَإِذَا قَامَ مِنَ الْجُلُوسِ: اللَّهُ أَكْبَرُ. ثُمَّ يَقُولُ إِذَا سَلَّمَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم. رَوَاهُ النَّسَائِيُّ وَابْنُ خُزَيْمَةَ

নু’আইম আলমুজ্‌মির (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আবূ হুরাইরা (রাঃ) -এর পিছনে সলাত আদায় করেছি, তিনি ‘বিসমিল্লা-হি্‌র রহমা-নির রহীম’ পড়লেন তারপর সূরা ফাতিহা পাঠ করলেন, তারপর ‘অলায্‌ যা-ল্লীন’ পর্যন্ত পড়ে ‘আমিন’ বললেন এবং প্রত্যেক সিজদায় যাবার সময় ও সিজদা থেকে ওঠার সময় ‘আল্লাহ্‌ আকবার’ বলতেন। তারপর তিনি সালাম ফিরাবার পর বলতেন- ঐ সত্ত্বার শপথ যাঁর হাতে আমার প্রাণ! আমি তোমাদের মধ্যে সালাতের দিক দিয়ে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সঙ্গে সর্বাধিক সাদৃশ্য রক্ষাকারী। [৩১৮]

[৩১৮] নাসায়ী ৯০৫

বুলুগুল মারাম হাদিস ২৮১-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাতের কিরাআত ও চলন একসঙ্গে এসেছে। নুআইম আল-মুজাম্মির (রহ.) বলেন, তিনি আবূ হুরাইরা (রাঃ)-এর পিছনে সালাত পড়েছেন। আবূ হুরাইরা (রাঃ) প্রথমে বিসমিল্লাহির রহমানির রহীম পড়েন, এরপর সূরা ফাতিহা শেষ করে অলায্ যাল্লীন পর্যন্ত পৌঁছে আমীন বলেন। তিনি সিজদায় যাওয়ার সময়, সিজদা থেকে ওঠার সময় এবং বৈঠক থেকে দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বলতেন। সালাম শেষে তিনি বলেন, তাঁর সালাত নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর সালাতের সঙ্গে বেশি মিল রাখে। তাই হাদিসটি সালাতে বিসমিল্লাহ পড়া, সূরা ফাতিহার পর আমীন বলা এবং তাকবিরের ধারাবাহিকতা শেখায়। এখানে অতিরিক্ত কোনো দাবি নেই; বরং সাহাবির দেখা বাস্তব সালাতের বর্ণনা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতে সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়ার বর্ণনা এসেছে।
  • ফাতিহা শেষে আমীন বলা সালাতের অংশ হিসেবে দেখানো হয়েছে।
  • সিজদা ও উঠা-বসার সময় তাকবির বলার ধারাবাহিকতা শেখা যায়।
  • সাহাবিরা নবীজির সালাতের সঙ্গে মিল রাখাকে গুরুত্ব দিতেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন