২/১. অধ্যায়ঃ

সালাতের সময়সমূহ - কখন নবী (ﷺ) ফরয সালাত আদায করতেন তার বিবরণ

নবীজির সালাতের সময়: আসর, ইশা ও ফাজরের আমল

বুলুগুল মারামহাদিস নম্বর ১৫৪

وَعَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يُصَلِّيَ الْعَصْرَ, ثُمَّ يَرْجِعُ أَحَدُنَا إِلَى رَحْلِهِ فِي أَقْصَى الْمَدِينَةِ وَالشَّمْسُ حَيَّةٌ, وَكَانَ يَسْتَحِبُّ أَنْ يُؤَخِّرَ مِنَ الْعِشَاءِ, وَكَانَ يَكْرَهُ النَّوْمَ قَبْلَهَا وَالْحَدِيثَ بَعْدَهَا, وَكَانَ يَنْفَتِلُ مِنْ صَلَاةِ الْغَدَاةِ حِينَ يَعْرِفُ الرَّجُلُ جَلِيسَهُ, وَيَقْرَأُ بِالسِّتِّينَ إِلَى الْمِائَةِ. مُتَّفَقٌ عَلَيْهِ

আবূ বার্‌যাহ আল-আসলামী (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘আসরের সলাত আদায় করতেন তার পর আমাদের কোন ব্যক্তি রওয়ানা হয়ে মদীনার দূর প্রান্তের বাড়িতে ফিরে যাওয়ার পরও সূর্য জীবিত তথা সূর্যের উজ্জ্বলতা বাকী থাকতো। আর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইশার সালাত দেরিতে আদায় করা পছন্দ করতেন এবং ‘ইশা সলাতের পূর্বে ঘুমান ও পরে কথাবার্তা বলাকে অপছন্দ করতেন। আর তিনি ফাজ্‌রের সালাত আদায় করে এমন সময় ফিরতেন যখন লোক তার পাশে বসে থাকা সঙ্গীকে চিনতে পারত। আর ষাট আয়াত থেকে একশো আয়াত তিলাওয়াত করতেন। [১৮১]

[১৮১] বুখারী ৫৪৭; মুসলিম ৬৪৭। শব্দ বিন্যাস বুখারীর। এখানে (আরবী) শব্দটির র (আরবী) অক্ষরে যাবার হা (আরবী) অক্ষরে সাকিন সহ পড়তে হবে। (আরবী) অর্থাৎ স্বচ্ছ পরিস্কার সাদা যেমন পূর্ববর্তী বর্ণনায় রয়েছে। আর একজন তাবেয়ী হতে তার এ কথাটি সহীহ হিসেবে বর্ণিত হয়েছে (আরবী) সূর্য জীবিত থাকার অর্থ হচ্ছে সূর্যে উত্তাপ পাওয়া।

বুলুগুল মারাম হাদিস ১৫৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর সালাত আদায়ের সময়ের কিছু বাস্তব চিত্র এসেছে। তিনি আসরের সালাত এমন সময় পড়তেন যে, একজন মানুষ মদীনার দূর প্রান্তের বাড়িতে ফিরে গেলেও সূর্যের আলো বাকি থাকত। এতে আসর সময়মতো পড়ার গুরুত্ব বোঝা যায়। তিনি ইশার সালাত দেরিতে আদায় করা পছন্দ করতেন, তবে ইশার আগে ঘুমানো এবং ইশার পরে অপ্রয়োজনীয় কথা বলা অপছন্দ করতেন। ফাজরের সালাত শেষে মানুষ পাশের সঙ্গীকে চিনতে পারত, আর তিনি ষাট থেকে একশো আয়াত তিলাওয়াত করতেন। এই হাদিস নামাজের সময়সূচী, সালাতের আদব এবং রাতের শৃঙ্খলা—সবকিছু সহজভাবে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আসর এমন সময় আদায় করা উচিত যাতে সূর্যের আলো বাকি থাকে।
  • ইশার আগে ঘুমানো ও পরে কথাবার্তা অপছন্দনীয় হিসেবে এসেছে।
  • ফাজরে তিলাওয়াতের দীর্ঘতার একটি চিত্র বর্ণনায় পাওয়া যায়।
  • সালাতের সময় ও দৈনন্দিন অভ্যাসের মধ্যে শৃঙ্খলা রাখা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন