৮/৩. অধ্যায়ঃ
মাহরানার বিবরণ - তালাকপ্ৰাপ্তাকে সাধ্যানুযায়ী ভরণ-পোষণ প্ৰদান করা শরীয়তসম্মত
তালাক ও মুতআ: আল-জাওনের কন্যার ঘটনা
বুলুগুল মারাম : ১০৩৬
বুলুগুল মারামহাদিস নম্বর ১০৩৬
وَعَنْ عَائِشَةَ - رَضِيَ اللَّهُ عَنْهَا - أَنَّ عَمْرَةَ بِنْتَ الْجَوْنِ تَعَوَّذَتْ مِنْ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - حِينَ أُدْخِلَتْ عَلَيْهِ - تَعْنِي: لَمَّا تَزَوَّجَهَا - فَقَالَ: «لَقَدْ عُذْتِ بِمَعَاذٍ» , فَطَلَّقَهَا, وَأَمَرَ أُسَامَةَ فَمَتَّعَهَا بِثَلَاثَةِ أَثْوَابٍ. أَخْرَجَهُ ابْنُ مَاجَهْ, وَفِي إِسْنَادِهِ رَاوٍ مَتْرُوكٌ
আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ
আল-জাওন কন্যা ‘আমরাহকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট পেশ করা হলে সে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে (আল্লাহর) আশ্রয় প্রার্থনা করে। তিনি বলেনঃ তুমি এক মহান সত্তার নিকটই আশ্রয় প্রার্থনা করেছো। অতঃপর তিনি তাকে তিন তালাক দিলেন এবং উসামাহ (রাঃ)-কে নির্দেশ দিলে তদনুযায়ী তিনি তাকে (উপঢৌকনস্বরূপ) তিনখানা সাদা লম্বা কাপড় দেন। ইবনু মাজাহ; এর সানাদে একজন মাত্রূক (পরিত্যাক্ত) রাবী রয়েছে। [১১৩৪]
[১১৩৪] ইবনু মাজাহ ২০৩৭, শাইখ আলবানী যঈফ ইবনু মাজাহ ৩৯৫গ্রন্থে বলেন, উসামার বর্ণনাটি মুনকার, আর আনাসের বর্ণনাটি (আরবি) শব্দে সহীহ। তিনি সহীহ ইবনু মাজাহ ১৬৭০ গ্রন্থে বলেন, (আরবি) শব্দে সহীহ, তবে উসমাহ ও আনাসকে উলেখ করা মুনকার। ইবনু হাজার আসকালানী ফাতহুল বারী ৯/২৬৯ গ্রন্থে বলেন, এর সনদে উবাইদ রয়েছে, সে মাতরুক। তিনি তাঁর আত্-তালখীসুল হাবীর ৩/১২২ গ্রন্থে বলেন, এর মধ্যে উবাইদ ইবনুল কাসিম রয়েছে সে (মারাত্মক দুর্বল)। আর জাওনিয়ার ঘটনা সহীহ বুখারীতে বর্ণিত রয়েছে।
বুলুগুল মারাম হাদিস ১০৩৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল-জাওনের কন্যা আমরাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট পেশ করা হলে সে তাঁর থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করে। নবীজি বলেন, তুমি এক মহান সত্তার নিকট আশ্রয় চেয়েছ। এরপর তিনি তাকে তালাক দেন এবং উসামাহ রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দেন, ফলে তাকে তিনখানা সাদা লম্বা কাপড় উপঢৌকন হিসেবে দেওয়া হয়। বর্ণনার শেষে বলা হয়েছে, এর সনাদে একজন মাতরূক রাবী আছে। তাই এ বর্ণনা নিয়ে কথা বলার সময় সতর্ক থাকা দরকার। মূল শিক্ষা হলো, বিচ্ছেদের ক্ষেত্রেও সম্মান ও উপহার দেওয়ার দিক এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কেউ আল্লাহর আশ্রয় চাইলে বিষয়টি সম্মানের সঙ্গে নেওয়া হয়েছে।
- বিচ্ছেদের সময় উপঢৌকন দেওয়ার বর্ণনা এসেছে।
- হাদিসের সনদে দুর্বলতার কথা থাকলে তা উল্লেখযোগ্য।
- তালাকের ক্ষেত্রেও ভদ্রতা ও ন্যায্যতা রক্ষা করা দরকার।
