১/১. অধ্যায়ঃ

পানি - সাগর বা সমুদ্রের পানি পবিত্র

সমুদ্রের পানি পবিত্র: পানির পবিত্রতা ও সামুদ্রিক প্রাণীর বিধান

বুলুগুল মারামহাদিস নম্বর

عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - فِي الْبَحْرِ: «هُوَ الطَّهُورُ مَاؤُهُ الْحِلُّ مَيْتَتُهُ». أَخْرَجَهُ الْأَرْبَعَةُ, وَابْنُ أَبِي شَيْبَةَ وَاللَّفْظُ لَهُ, وَصَحَّحَهُ ابْنُ خُزَيْمَةَ وَالتِّرْمِذِيُّ، وَرَوَاهُ مَالِكٌ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ সমুদ্রের পানি পবিত্র এবং তার মৃত প্রাণী হালাল। চারজন এ হাদীস বর্ণনা করেছেন। শব্দ বিন্যাস আবূ শাইবার, ইবনু খুযাইমাহ ও তিরমিযী হাদীসটিকে সহীহ্‌ বলেছেন। ইমাম মালিক, শাফি‘ঈ ও আহমাদ বিন্‌ হাম্বালও এটি বর্ণনা করেছেন। [১]

[১] আবূ দাঊদ ৮৩, নাসায়ী ১/৫০, ১৭৬, ৭০৭ তিরমিযী ৬৯, ইবনু মাযাহ ৩৮৬, ইবনু আবী শায়বাহ ১৩১, ইবনু খুযাইমাহ ১১১ । সফওয়ান বিন সুলাইম সূত্রে; তিনি আলে বানী আযরাক এর সাঈদ বিন সালামাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে, তিনি বানী আব্দুল দ্বার এর মুগীরাহ বিন আবূ বুরদাহ থেকে বর্ণনা করেন। তিনি আবূ হুরায়রাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছেন, এক ব্যাক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আমরা সমুদ্রে বিচরণ করি, আর আমাদের সাথে অল্প পরিমান পানি নিয়ে যাই, ফলে আমরা যদি এই পানি দিয়ে অযু করি তাহলে আমাদের খাবার পানির পিপাসায় ভোগার আশংকা রয়েছে। সুতরাং আমরা কি সমুদ্রের পানি দিয়ে ওযু করতে পারি? অতঃপর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ উক্তি করেন। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। মুহাক্কিক সুমাইর আয-যুহাইরি বুলুগুল মারামের ব্যাখ্যা গ্রন্থে বলেন, এই সনদ সহীহ। কেউ আবার এতে ত্রুটি আছে বলে মন্তব্য করলেও তাতে কোন ক্ষতি নেই, কেননা হাদীসটির কয়েকটি শাহেদ (সমর্থক) হাদীস রয়েছে।

বুলুগুল মারাম হাদিস ১-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম সমুদ্র সম্পর্কে দুটি বিষয় পরিষ্কার করেছেন। প্রথমত, সমুদ্রের পানি পবিত্র। অর্থাৎ পবিত্রতা অর্জনের কাজে এই পানি ব্যবহার করা যায়। দ্বিতীয়ত, সমুদ্রের মৃত প্রাণী হালাল। হাদিসের মূল শিক্ষা খুব সহজ: পানির পবিত্রতা শুধু মিঠা পানির মধ্যে সীমাবদ্ধ নয়; সমুদ্রের পানিও পবিত্র। তাই এই হাদিসটি অজু, গোসল, পানি পবিত্র কিনা এবং সামুদ্রিক প্রাণী হালাল কিনা—এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি দেয়। এখানে অতিরিক্ত কোনো শর্ত বা দীর্ঘ আলোচনা নেই; হাদিসের ভাষা সংক্ষিপ্ত, কিন্তু শিক্ষা স্পষ্ট। মুসলিম জীবনে পবিত্রতা সহজ করা হয়েছে—এ কথাও এই বর্ণনা থেকে বোঝা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সমুদ্রের পানি পবিত্র এবং পবিত্রতা অর্জনের কাজে ব্যবহারযোগ্য।
  • সমুদ্রের মৃত প্রাণী হালাল—হাদিসে বিষয়টি সরাসরি বলা হয়েছে।
  • দ্বীনের বিধান অনেক ক্ষেত্রে মানুষের প্রয়োজন ও সহজতার দিক বিবেচনা করে এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন