৮/২০. অধ্যায়ঃ

রাসূলুল্লাহ (ﷺ)-কে কি পরিমাণ কাপড় দিয়ে কাফন দেয়া হয়েছিল?

হামজা রাঃ-কে একটি পশমী চাদরে কাফন দেওয়ার হাদিস

জামে তিরমিযীহাদিস নম্বর ৯৯৭

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، عَنْ زَائِدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَفَّنَ حَمْزَةَ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ فِي نَمِرَةٍ فِي ثَوْبٍ وَاحِدٍ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَابْنِ عَبَّاسٍ وَعَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ وَابْنِ عُمَرَ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ وَقَدْ رُوِيَ فِي كَفَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم رِوَايَاتٌ مُخْتَلِفَةٌ وَحَدِيثُ عَائِشَةَ أَصَحُّ الأَحَادِيثِ الَّتِي رُوِيَتْ فِي كَفَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ وَالْعَمَلُ عَلَى حَدِيثِ عَائِشَةَ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ ‏.‏ قَالَ سُفْيَانُ الثَّوْرِيُّ يُكَفَّنُ الرَّجُلُ فِي ثَلاَثِ أَثْوَابٍ إِنْ شِئْتَ فِي قَمِيصٍ وَلِفَافَتَيْنِ وَإِنْ شِئْتَ فِي ثَلاَثِ لَفَائِفَ وَيُجْزِئُ ثَوْبٌ وَاحِدٌ إِنْ لَمْ يَجِدُوا ثَوْبَيْنِ وَالثَّوْبَانِ يُجْزِيَانِ وَالثَّلاَثَةُ لِمَنْ وَجَدَهَا أَحَبُّ إِلَيْهِمْ ‏.‏ وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ ‏.‏ قَالُوا تُكَفَّنُ الْمَرْأَةُ فِي خَمْسَةِ أَثْوَابٍ ‏.‏

জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

শুধুমাত্র একটি পশমী চাদর দ্বারা হামজা ইবন আবদুল মুত্তালিব (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ) কাফন দিয়েছিলেন।

-হাসান, আল-আহকাম (৫৯,৬০)।আলী, ইবনু আব্বাস, আবদুল্লাহ ইবনু মুগাফফাল ও ইবনু উমার (রাঃ) হতেও এই অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আইশা (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাফনের প্রসঙ্গে বিভিন্ন রকম হাদীস আছে। আইশ (রাঃ)-এর হাদীস তন্মধ্যে সবচাইতে সহীহ্। এই হাদীস অনুযায়ী রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বেশিরভাগ বিশেষজ্ঞ সাহাবী ও অপরাপর আলিমগণ আমল করেছেন। সুফিয়ান সাওরী বলেন, পুরুষদেরকে তিনটি কাপড়ে কাফন দেওয়া হবে- দু'টি চাদর ও একটি জামা বা তিনটি চাদরেই কাফন দেওয়া যায়। দু'টো কাপড় না পাওয়া গেলে একটিতেই যথেষ্ট হবে। আর তিনটি না পাওয়া গেলে দুটিই যথেষ্ট। তিনটি পাওয়া গেলে তা বেশি উত্তম। এই অভিমত ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক (রহঃ)-এর। তারা বলেন, মহিলাদেরকে পাঁচটি কাপড়ে কাফন দেওয়া হবে।

জামে তিরমিযী হাদিস ৯৯৭-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হামজা ইবন আবদুল মুত্তালিব রাঃ-এর কাফন। বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁকে একটি পশমী চাদর বা একটিমাত্র কাপড়ে কাফন দিয়েছিলেন। কথাটি সংক্ষিপ্ত, কিন্তু জানাজার বাস্তব পরিস্থিতি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সব সময় একাধিক কাপড় পাওয়া বা ব্যবহার করা সম্ভব নাও হতে পারে। এই ঘটনায় এক কাপড়েই কাফন সম্পন্ন হওয়ার বর্ণনা রয়েছে। তবে হাদিসটি থেকে প্রয়োজন ছাড়া সর্বদা এক কাপড়কেই একমাত্র পদ্ধতি বলা ঠিক হবে না, কারণ কাছাকাছি অন্য বর্ণনায় তিন কাপড়ের কাফনের কথাও আছে। এখানে মূল শিক্ষা হলো, মৃতের কাফন সামর্থ্য ও প্রাপ্যতার মধ্যে সম্মানজনকভাবে সম্পন্ন করা। প্রয়োজনের সময় সহজ ব্যবস্থা দিয়েও দায়িত্ব পালন করা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হামজা রাঃ-কে একটিমাত্র পশমী চাদরে কাফন দেওয়া হয়েছিল।
  • সীমিত উপকরণ থাকলেও মৃতের কাফন সম্পন্ন করা যায়।
  • একটি ঘটনার বর্ণনাকে সব অবস্থার একমাত্র নিয়ম ধরে নেওয়া উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন