৫/৩৪. অধ্যায়ঃ
স্বামীর ঘর হতে স্ত্রীর কিছু দান করা
স্বামীর অনুমতি ছাড়া ঘরের সম্পদ দান করার বিধান
জামে‘ আত-তিরমিযী : ৬৭০
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৬৭০
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنَا شُرَحْبِيلُ بْنُ مُسْلِمٍ الْخَوْلاَنِيُّ، عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي خُطْبَتِهِ عَامَ حَجَّةِ الْوَدَاعِ يَقُولُ " لاَ تُنْفِقُ امْرَأَةٌ شَيْئًا مِنْ بَيْتِ زَوْجِهَا إِلاَّ بِإِذْنِ زَوْجِهَا " . قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَلاَ الطَّعَامُ قَالَ " ذَاكَ أَفْضَلُ أَمْوَالِنَا " . وَفِي الْبَابِ عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ وَأَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ وَأَبِي هُرَيْرَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي أُمَامَةَ حَدِيثٌ حَسَنٌ .
আবূ উমামা আল-বাহিলী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি বিদায় হজ্জের বছর রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর বক্তৃতায় বলতে শুনেছিঃ স্বামীর ঘর হতে তার পূর্বানুমতি ছাড়া কোন স্ত্রীলোক যেন কিছু দান না করে। প্রশ্ন করা হল, হে আল্লাহর রাসূল! খাবারও কি নয়? তিনি বললেনঃ খাবার তো আমাদের উত্তম সম্পদ।
-হাসান, ইবনু মা-জাহ (২২৯৫)।সা’দ ইবনু আবূ ওয়াক্কাস, আসমা বিনতু আবূ বাক্র, আবূ হুরাইরা, আবদুল্লাহ ইবনু আমর ও আইশা (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ উসামা (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা হাসান বলেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৬৭০-এর সারসংক্ষেপ
এই হাদিসে বিদায় হজের বক্তৃতার একটি নির্দেশ এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, স্ত্রী যেন স্বামীর ঘর থেকে তাঁর অনুমতি ছাড়া কোনো কিছু দান না করেন। সাহাবিরা খাবারের বিষয়ে আলাদা করে জানতে চাইলে তিনি বলেন, খাবার তো মানুষের উত্তম সম্পদের একটি। অর্থাৎ দৈনন্দিন খাদ্যও সম্পদের অংশ এবং তা অনুমতি ছাড়া বিলিয়ে দেওয়ার বিষয় নয়। হাদিসটির মূল শিক্ষা পারিবারিক সম্পদের অধিকার ও দায়িত্ব রক্ষা করা। এখানে স্ত্রীর ব্যক্তিগত সম্পদের কথা বলা হয়নি; স্বামীর ঘরের সম্পদের কথা বলা হয়েছে। তাই ব্যাখ্যায় এই সীমা স্পষ্ট রাখা জরুরি। একই সঙ্গে অন্য বর্ণনায় অনুমোদিত ও অপচয়হীন দানে সওয়াবের কথা আছে, কিন্তু এই হাদিসের সরাসরি বক্তব্য হলো পূর্বানুমতির গুরুত্ব।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অন্যের মালিকানাধীন সম্পদ দান করতে অনুমতি প্রয়োজন।
- খাবারও পরিবারের মূল্যবান সম্পদের অংশ।
- পারিবারিক দানে মালিকানা ও পারস্পরিক সম্মতি রক্ষা করা জরুরি।
