৫/৭. অধ্যায়ঃ

কৃষিজাত ফসল, ফল ও শস্যের যাকাত আদায় প্রসঙ্গে

ফসল, রূপা ও উটের যাকাতের নিসাবের বিস্তারিত হিসাব

জামে তিরমিযীহাদিস নম্বর ৬২৭

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، وَشُعْبَةُ، وَمَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ حَدِيثِ عَبْدِ الْعَزِيزِ عَنْ عَمْرِو بْنِ يَحْيَى ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي سَعِيدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْهُ ‏.‏ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنْ لَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ صَدَقَةٌ ‏.‏ وَالْوَسْقُ سِتُّونَ صَاعًا وَخَمْسَةُ أَوْسُقٍ ثَلاَثُمِائَةِ صَاعٍ وَصَاعُ النَّبِيِّ صلى الله عليه وسلم خَمْسَةُ أَرْطَالٍ وَثُلُثٌ وَصَاعُ أَهْلِ الْكُوفَةِ ثَمَانِيَةُ أَرْطَالٍ ‏.‏ وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ صَدَقَةٌ وَالأُوقِيَّةُ أَرْبَعُونَ دِرْهَمًا وَخَمْسُ أَوَاقٍ مِائَتَا دِرْهَمٍ ‏.‏ وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ صَدَقَةٌ يَعْنِي لَيْسَ فِيمَا دُونَ خَمْسٍ مِنَ الإِبِلِ صَدَقَةٌ فَإِذَا بَلَغَتْ خَمْسًا وَعِشْرِينَ مِنَ الإِبِلِ فَفِيهَا بِنْتُ مَخَاضٍ وَفِيمَا دُونَ خَمْسٍ وَعِشْرِينَ مِنَ الإِبِلِ فِي كُلِّ خَمْسٍ مِنَ الإِبِلِ شَاةٌ ‏.‏

মুহাম্মাদ ইবনু বাশ্‌শার হতে বর্ণিতঃ

মুহাম্মাদ ইবন বাশার আব্দুর রহমান ইবন মাহদী হতে, তিনি সুফিয়ান হতে, তিনি শুআবাহ হতে, তিনি মালিক ইবন আনাস হতে, তিনি আমর ইবন ইয়াহিয়া হতে, তিনি তার পিতা হতে, তিনি আবু সাঈদ আল-খুদরি (রাঃ) হতে আমর ইবন ইয়াহিয়া হতে আব্দুল আজিজের হাদীসের মতই হাদীস বর্ণনা করেছেন।

আবূ সাঈদ হতে বর্ণিত হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্‌ বলেছেন। আরো কয়েকটি সূত্রে উপরে উল্লেখিত হাদীসটি তার নিকট হতে ৰর্ণিত হয়েছে।এই হাদীসের ভিত্তিতে আলিমগণ মত প্রকাশ করেছেন যে, পাঁচ ওয়াসাকের কম পরিমাণ শস্যে কোন যাকাত আদায় করতে হবে না। ষাট সা’ পরিমাণে এক ওয়াসাক হয়। অতএব, পাঁচ ওয়াসাকে তিনশত সা’ হবে। সোয়া পাঁচ রোতলে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সা’ হত। কূফাবাসীদের এক সা’ হয় আট রোতল পরিমাণে। পাঁচ উকিয়ার কম পরিমাণ রূপার ক্ষেত্রে যাকাত ধার্য হয় না। চল্লিশ দিরহাম পরিমাণে এক উকিয়া হয়। অতএব, পাঁচ উকিয়া পরিমাণে দুই শত দিরহাম হয় পাঁচ যাওদ অর্থাৎ পাঁচের কম সংখ্যক উটের ক্ষেত্রে যাকাত ধার্য হয় না। উটের সংখ্যা পঁচিশে পৌছলে তখন যাকাত হিসেবে এক বছরের একটি মাদী উট আদায় করতে হবে। পঁচিশের কম সংখ্যক উট হলে প্রতি পাঁচটি উটে একটি বকরী যাকাত আদায় করতে হবে।

জামে তিরমিযী হাদিস ৬২৭-এর সারসংক্ষেপ

এই বর্ণনা আগের নিসাব-সংক্রান্ত হাদিসের সমর্থনকারী আরেকটি সূত্র। এতে বলা হয়েছে, পাঁচ ওসুকের কম ফসলে যাকাত নেই। ব্যাখ্যায় এক ওসুককে ষাট সা এবং পাঁচ ওসুককে তিনশ সা বলা হয়েছে। একইভাবে পাঁচ উকিয়ার কম রূপায় যাকাত নেই; এক উকিয়া চল্লিশ দিরহাম এবং পাঁচ উকিয়া দুইশ দিরহাম। উটের ক্ষেত্রে পাঁচটির কম হলে যাকাত নেই। পাঁচ থেকে পঁচিশের নিচ পর্যন্ত প্রতি পাঁচটি উটের জন্য একটি বকরীর হিসাব উল্লেখ করা হয়েছে। পঁচিশটি উট হলে একটি বিনতু মাখায দেওয়ার কথা আসে। এতে যাকাতের নিসাব শুধু সাধারণ একটি ধারণা নয়, বরং সম্পদের ধরন অনুযায়ী পরিমাপযোগ্য সীমা—এটি পরিষ্কার হয়। যাকাত হিসাবের সময় ফসলের পরিমাণ, রূপার ওজন এবং উটের সংখ্যা আলাদাভাবে গণনা করতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পাঁচ ওসুকের কম ফসলে যাকাত নেই।
  • পাঁচ উকিয়া বা দুইশ দিরহামের কম রূপায় যাকাত নেই।
  • পাঁচটির কম উটে যাকাত নেই এবং এরপর সংখ্যা অনুযায়ী হিসাব শুরু হয়।
  • প্রতিটি সম্পদের নিসাব তার নিজস্ব পরিমাপ অনুযায়ী নির্ধারণ করতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন