৪/৬০. অধ্যায়ঃ
ফজরের নামাজ আদায়ের পর সূর্য উঠা পর্যন্ত মসজিদে বসে থাকা মুস্তাহাব
জামে তিরমিযী : ৫৮৫
জামে তিরমিযীহাদিস নম্বর ৫৮৫
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا صَلَّى الْفَجْرَ قَعَدَ فِي مُصَلاَّهُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
জাবির ইবনু সামুরা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) ফজরের নামাজ আদায়ের পর সূর্য উঠা পর্যন্ত নিজের নামাজের জায়গায় বসে থাকতেন।
-সহীহ। সহীহ আবু দাঊদ- (১১৭১), মুসলিম।আবু ‘ঈসা বলেনঃ হাদীসটি হাসান সহীহ।
