৪/৮. অধ্যায়ঃ
অধ্যায়ঃ
জামে তিরমিযী : ৫০২
জামে তিরমিযীহাদিস নম্বর ৫০২
سَمِعْتُ أَحْمَدَ بْنَ الْحَسَنِ، يَقُولُ كُنَّا عِنْدَ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ فَذَكَرُوا عَلَى مَنْ تَجِبُ الْجُمُعَةُ فَلَمْ يَذْكُرْ أَحْمَدُ فِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم شَيْئًا . قَالَ أَحْمَدُ بْنُ الْحَسَنِ فَقُلْتُ لأَحْمَدَ بْنِ حَنْبَلٍ فِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . فَقَالَ أَحْمَدُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قُلْتُ نَعَمْ . قَالَ أَحْمَدُ بْنُ الْحَسَنِ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ نُصَيْرٍ حَدَّثَنَا مُعَارِكُ بْنُ عَبَّادٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْجُمُعَةُ عَلَى مَنْ آوَاهُ اللَّيْلُ إِلَى أَهْلِهِ " . قَالَ فَغَضِبَ عَلَىَّ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ وَقَالَ لِي اسْتَغْفِرْ رَبَّكَ اسْتَغْفِرْ رَبَّكَ . قَالَ أَبُو عِيسَى إِنَّمَا فَعَلَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ هَذَا لأَنَّهُ لَمْ يَعُدَّ هَذَا الْحَدِيثَ شَيْئًا وَضَعَّفَهُ لِحَالِ إِسْنَادِهِ .
আহমাদ ইবনু হাসান হতে বর্ণিতঃ
আমি (তিরমিযী) আহমাদ ইবন হাসানকে বলতে শুনেছি: আমরা আহমাদ ইবন হাম্বল-এর নিকট উপস্থিত ছিলাম। কার উপর জুমা ফরজ এ নিয়ে আলোচনা জমে উঠল। আহমাদ ইবন হাম্বল এ বিষয়ে নবী (ﷺ)-এর কোনো হাদিস উল্লেখ করেননি। আহমাদ ইবন হাসান বলেন, আমি আহমাদ ইবন হাম্বলকে বললাম, আবু হুরাইরা (রাঃ) এ প্রসঙ্গে নবী (ﷺ)-এর একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি অবাক হয়ে প্রশ্ন করলেন, নবী (ﷺ)-এর হাদিস! আমি বললাম, হ্যাঁ। আবু হুরাইরা (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ‘যে ব্যক্তি রাত হওয়া পর্যন্ত তার পরিবারে পৌঁছাতে পারে তার উপর জুমা ফরজ।’ এ হাদিস শুনে আহমাদ ইবন হাম্বল আমার উপর রেগে গেলেন এবং বললেন, তোমার আল্লাহর নিকট ক্ষমা চাও, তোমার আল্লাহর নিকট ক্ষমা চাও।
খুবই দুর্বল, মিশকাত (১৩৭৬)আবূ ঈসা বলেনঃ আহমাদ ইবনু হাম্বল এ কথা এ জন্যই বলেছেন, তিনি এ হাদীসকে গণনাতেই ধরেন না। কেননা তার সনদ দুর্বল।
