১/৩৭. অধ্যায়ঃ

নবী (ﷺ)-এর ওজু কেমন ছিল

ওজু শেষে অবশিষ্ট পানি পান: আলী (রাঃ)-এর বর্ণনা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৪৯

حَدَّثَنَا قُتَيْبَةُ، وَهَنَّادٌ، قَالاَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ خَيْرٍ، ذَكَرَ عَنْ عَلِيٍّ، مِثْلَ حَدِيثِ أَبِي حَيَّةَ إِلاَّ أَنَّ عَبْدَ خَيْرٍ، قَالَ كَانَ إِذَا فَرَغَ مِنْ طُهُورِهِ أَخَذَ مِنْ فَضْلِ طَهُورِهِ بِكَفِّهِ فَشَرِبَهُ ‏.‏ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَلِيٍّ رَوَاهُ أَبُو إِسْحَاقَ الْهَمْدَانِيُّ عَنْ أَبِي حَيَّةَ وَعَبْدِ خَيْرٍ وَالْحَارِثِ عَنْ عَلِيٍّ وَقَدْ رَوَى زَائِدَةُ بْنُ قُدَامَةَ وَغَيْرُ وَاحِدٍ عَنْ خَالِدِ بْنِ عَلْقَمَةَ عَنْ عَبْدِ خَيْرٍ عَنْ عَلِيٍّ رضى الله عنه حَدِيثَ الْوُضُوءِ بِطُولِهِ ‏.‏ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏ قَالَ وَرَوَى شُعْبَةُ هَذَا الْحَدِيثَ عَنْ خَالِدِ بْنِ عَلْقَمَةَ فَأَخْطَأَ فِي اسْمِهِ وَاسْمِ أَبِيهِ فَقَالَ مَالِكُ بْنُ عُرْفُطَةَ عَنْ عَبْدِ خَيْرٍ عَنْ عَلِيٍّ ‏.‏ قَالَ وَرُوِيَ عَنْ أَبِي عَوَانَةَ عَنْ خَالِدِ بْنِ عَلْقَمَةَ عَنْ عَبْدِ خَيْرٍ عَنْ عَلِيٍّ ‏.‏ قَالَ وَرُوِيَ عَنْهُ عَنْ مَالِكِ بْنِ عُرْفُطَةَ مِثْلَ رِوَايَةِ شُعْبَةَ وَالصَّحِيحُ خَالِدُ بْنُ عَلْقَمَةَ ‏.‏

আবদি খাইর ‘আলী (রাঃ) হতে বর্ণিতঃ

আবদু খাইর (রহঃ) আলী (রাঃ)-এর সূত্রে আবু হাইয়া হতে বর্ণিত হাদীসের মত হাদীস বর্ণনা করেছেন। কিন্তু আবদু খাইরের বর্ণিত হাদীসের শেষের অংশ নিম্নরূপঃ তিনি যখন ওজু শেষ করতেন তখন অবশিষ্ট পানি হাতের আঁজলে নিয়ে পান করতেন।

সহীহ। দেখুন পূর্ববর্তী হাদীস।আবূ ‘ঈসা বলেনঃ ‘আলী (রাঃ)-এর হাদীসটি আবূ ইসহাক হামদানী বর্ণনা করেছেন আবূ হাইআ হতে, তিনি আবদু খাইর ও হারিস হতে, তিনি ‘আলী হতে। যায়িদাহ ইবনু কুদামাহ এবং অন্যরা বর্ণনা করেছেন খালিদ ইবনু ‘আলক্বামাহ হতে, তিনি আবদুখাইর হতে, তিনি ‘আলী (রাঃ) হতে ওযূর হাদীস বিস্তারিতভাবে। এই হাদীসটি হাসান সহীহ্‌। শু‘বা এই হাদীসটি বর্ণনা করেছেন খালিদ ইবনু ‘আলক্বামা হতে, তিনি ভুলক্রমে তার নাম ও তার পিতার নাম বলেছেন এভাবে মালিক ইবনু উরফুতাহ তিনি আবদু খাইর হতে, তিনি ‘আলী (রা) হতে। আবূ আওয়ানাহ হতে বর্ণিত হয়েছে খালিদ ইবনু ‘আল-ক্বামাহ হতে, তিনি আবদু খাইর হতে। তিনি ‘আলী (রাঃ) হতে। এবং তার কাছ থেকে এবাবেও বর্ণিত হয়েছে যে, তিনি মালিক ইবনু উরফুতাহ হতে শুবা’র বর্ণনার মতো। অথচ সঠিক হচ্ছে খালিদ ইবনু ‘আলক্বামাহ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৪৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবদু খাইর (রহ.) আলী (রাঃ)-এর সূত্রে আবু হাইয়ার মতোই একটি বর্ণনা এনেছেন। পার্থক্য হলো শেষ অংশে বলা হয়েছে, আলী (রাঃ) ওজু শেষ করলে ওজুর অবশিষ্ট পানি হাতের আঁজলে নিয়ে পান করতেন। এই বর্ণনার মূল শিক্ষা ওজুর পদ্ধতির সঙ্গে যুক্ত একটি ছোট কাজকে তুলে ধরে। এখানে নতুন কোনো বড় বিধান বানানোর সুযোগ নেই; বরং যতটুকু এসেছে, ততটুকুই বলা উচিত। আবু ঈসা (রহ.) হাদিসটিকে হাসান সহীহ বলেছেন এবং রাবীদের নামের বিষয়ে কিছু আলোচনা করেছেন। তাই এই হাদিস পড়লে বোঝা যায়, হাদিসের শব্দ, শেষ অংশ এবং রাবীর পরিচয়—সবকিছুই আলেমরা গুরুত্ব দিয়ে দেখেছেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওজু শেষে অবশিষ্ট পানি পান করার বর্ণনা এসেছে।
  • একই ঘটনার বর্ণনায় শেষ অংশে সামান্য পার্থক্য থাকতে পারে।
  • হাদিসের শব্দ ও রাবীর পরিচয় গুরুত্বের সঙ্গে দেখা হয়।
  • বর্ণনা থেকে অতিরিক্ত বিধান বানানো উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন