১/৩৫. অধ্যায়ঃ
ওজুর অঙ্গগুলো এক, দুই অথবা তিনবার ধোয়া সম্পর্কে
জামে তিরমিযী : ৪৬
জামে তিরমিযীহাদিস নম্বর ৪৬
قَالَ أَبُو عِيسَى وَرَوَى وَكِيعٌ، هَذَا الْحَدِيثَ عَنْ ثَابِتِ بْنِ أَبِي صَفِيَّةَ، قَالَ قُلْتُ لأَبِي جَعْفَرٍ حَدَّثَكَ جَابِرٌ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَوَضَّأَ مَرَّةً مَرَّةً قَالَ نَعَمْ . حَدَّثَنَا بِذَلِكَ هَنَّادٌ وَقُتَيْبَةُ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ ثَابِتِ بْنِ أَبِي صَفِيَّةَ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ شَرِيكٍ لأَنَّهُ قَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ هَذَا عَنْ ثَابِتٍ نَحْوَ رِوَايَةِ وَكِيعٍ . وَشَرِيكٌ كَثِيرُ الْغَلَطِ وَثَابِتُ بْنُ أَبِي صَفِيَّةَ هُوَ أَبُو حَمْزَةَ الثُّمَالِيُّ .
সাবিত ইবনু আবূ সাফিয়্যা (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আবূ ঈসা (রহঃ) বলেন, ওকী‘ (রহঃ) এ হাদীসটি সাবিত ইবনু আবু সাফিয়্যা (রহঃ) হতে বর্ণনা করেছেন। আমি আবু জা‘ফরকে বললাম, জাবির (রাঃ) কি আপনাকে বলেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ওজুর অঙ্গগুলো একবার করে ধুয়েছেন? তিনি বলেন, হ্যাঁ। হাদীসটি হান্নাদ ও কুতাইবা (রহঃ) বর্ণনা করেছেন। তারা উভয়েই বলেন, ওকী সাবিত ইবনু সাফিয়্যা হতে বর্ণনা করেছেন।
সহীহ। এই হাদীসটি ইবনু ‘আব্বাস কর্তৃক বর্ণিত ৪২ নং এর অনুরূপ তাই সহীহ্।আবূ ‘ঈসা বলেনঃ এ বর্ণনাটি শরীকের বর্ণনাটির চেয়ে বেশি সহীহ। কেননা এটি বিভিন্ন সূত্রে সাবিত হতে বর্ণিত হয়েছে। আর শরীক অনেক ক্রটির শিকার হন। সাবিত আবী সাফিয়্যা তিনি হলেন, আবূ হামযা আস-সুমালী।
