২/২০৮. অধ্যায়ঃ
মাগরিবের পর ছয় রাকাত নফল নামাজ আদায়ের ফজিলত
জামে তিরমিযী : ৪৩৩
জামে তিরমিযীহাদিস নম্বর ৪৩৩
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ الْخَلاَّلُ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ حَفِظْتُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَشْرَ رَكَعَاتٍ كَانَ يُصَلِّيهَا بِاللَّيْلِ وَالنَّهَارِ رَكْعَتَيْنِ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ الآخِرَةِ . قَالَ وَحَدَّثَتْنِي حَفْصَةُ أَنَّهُ كَانَ يُصَلِّي قَبْلَ الْفَجْرِ رَكْعَتَيْنِ . هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট হতে দশ রাকাত নামাজ মুখস্থ রেখেছি। তিনি দিনরাত (চব্বিশ ঘণ্টায়) এ নামাজগুলো আদায় করতেন। জুহরের পূর্বে দুই রাকাত এবং পরে দুই রাকাত, মাগরিবের পরে দুই রাকাত এবং ইশার পরে দুই রাকাত। রাবী বলেন হাফসা (রাঃ) আমাকে বলেছেন, তিনি (রাসূলুল্লাহ ﷺ) ফজরের পূর্বেও দুই রাকাত আদায় করতেন।
সহীহ্। ইরওয়া-(৪৪০), বুখারী।
