২/২০২. অধ্যায়ঃ

যুহরের ফরজ নামাযের পূর্বে চার রাকাত সুন্নাত

ফজরের দুই রাকাত সুন্নত ছুটে গেলে সূর্য ওঠার পর আদায়

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৪২৩

حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّيُّ الْبَصْرِيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ مَنْ لَمْ يُصَلِّ رَكْعَتَىِ الْفَجْرِ فَلْيُصَلِّهِمَا بَعْدَ مَا تَطْلُعُ الشَّمْسُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ ‏.‏ وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ فَعَلَهُ ‏.‏ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَالشَّافِعِيُّ وَأَحْمَدُ وَإِسْحَاقُ ‏.‏ قَالَ وَلاَ نَعْلَمُ أَحَدًا رَوَى هَذَا الْحَدِيثَ عَنْ هَمَّامٍ بِهَذَا الإِسْنَادِ نَحْوَ هَذَا إِلاَّ عَمْرَو بْنَ عَاصِمٍ الْكِلاَبِيَّ ‏.‏ وَالْمَعْرُوفُ مِنْ حَدِيثِ قَتَادَةَ عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنْ صَلاَةِ الصُّبْحِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ ‏"‏ ‏.‏

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নত (ফরজের পূর্বে) আদায় করতে পারেনি সে সূর্য উঠার পর তা আদায় করবে।

সহীহ্‌। সহীহাহ্‌-(২৩৬১)আবূ ‘ঈসা বলেনঃ আমরা উল্লেখিত সূত্রেই শুধুমাত্র এ হাদীসটি জেনেছি। ‘আব্দুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) এই হাদীস অনুসারে ‘আমল করতেন। একদল বিশেষজ্ঞ এ হাদীসের উপর ‘আমল করেছেন। সুফিয়ান সাওরী, শাফিঈ, আহমাদ, ইসহাক এবং ইবনুল মুবারাক একই রকম মত ব্যক্ত করেছেন। আবূ ‘ঈসা আরো বলেনঃ ‘আমর ইবনু ‘আসিম ব্যতীত অন্য কেউ হাম্মাম হতে এ হাদীস বর্ণনা করেছেন বলে আমাদের জানা নেই। আবূ হুরায়রা (রাঃ) হতে আরো বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “যে ব্যক্তি সূর্য উঠার পূর্বে ফজরের এক রাক’আত ধরতে পারল সে ফজরের ওয়াক্ত পেল।’’ – উপরোক্ত সূত্রে বর্ণিত এ হাদীসটিই প্রসিদ্ধ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৪২৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি ফজরের দুই রাকাত সুন্নত ফরজের আগে আদায় করতে পারেনি, সে সূর্য ওঠার পর তা আদায় করবে। এখানে মূল শিক্ষা হলো, ফজরের সুন্নতকে গুরুত্ব দেওয়া হয়েছে, তবে সময় ও শৃঙ্খলার বিষয়টিও রাখা হয়েছে। ফজরের ফরজ নামাজের আগে এই দুই রাকাত সুন্নত আদায় করার কথা হাদিসে এসেছে। কিন্তু যদি কোনো কারণে তা ছুটে যায়, তাহলে হতাশ না হয়ে সূর্য ওঠার পর আদায় করার দিকনির্দেশনা পাওয়া যায়। হাদিসটি আমাদের শেখায়, ইবাদত শুধু আবেগ দিয়ে নয়; সময়, ক্রম এবং রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর নির্দেশনা মেনে করতে হয়। এখানে অতিরিক্ত কোনো দাবি নেই, বরং নির্দিষ্ট একটি আমলের নির্দিষ্ট সমাধান বলা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফজরের দুই রাকাত সুন্নত গুরুত্বপূর্ণ আমল।
  • ফরজের আগে না পড়তে পারলে সূর্য ওঠার পর আদায়ের নির্দেশ আছে।
  • ইবাদতে সময় ও নিয়মের প্রতি খেয়াল রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন