২/১৯৯. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৪২০ - ফজরের সুন্নতের পর ডান কাতে শোয়া
ইকামত হয়ে গেলে ফরজ নামাজ ছাড়া অন্য নামাজ নেই
ফজরের দুই রাকাতের পর ডান কাতে শোয়ার আমল
জামে‘ আত-তিরমিযী : ৪২০
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৪২০
حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «إِذَا صَلَّى أَحَدُكُمْ رَكْعَتَىِ الْفَجْرِ فَلْيَضْطَجِعْ عَلَى يَمِينِهِ» .قَالَ وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ إِذَا صَلَّى رَكْعَتَىِ الْفَجْرِ فِي بَيْتِهِ اضْطَجَعَ عَلَى يَمِينِهِ . وَقَدْ رَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ أَنْ يُفْعَلَ هَذَا اسْتِحْبَابًا .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমাদের কেউ ফজরের দুই রাকাত সুন্নাত আদায় করে তখন সে যেন ডান কাতে একটু শুয়ে নেয়।
এ অনুচ্ছেদে ‘আয়িশাহ্ (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা (রহঃ) বলেনঃ আবূ হুরায়রার হাদীসটি এই সূত্রে হাসান সহীহ গারীব। ‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিত আছে, “নাবী (ﷺ) যখন নিজের ঘরে ফজরের দুই রাকাত সুন্নাত নামায আদায় করতেন তখন ডান কাতে শুয়ে নিতেন।’’ কোন কোন বিদ্বান এটাকে মুস্তাহাব বলেছেন।
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম হাফিয মুহাম্মাদ ইবনু ‘ঈসা সাওরাহ আত্-তিরমিযী (রহ.)
- প্রকাশক:
- হুসাইন আল মাদানী প্রকাশনী
বিষয়সমূহ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৪২০-এর সারসংক্ষেপ
এই হাদিসে ফজরের সুন্নতের পর একটি বিশেষ আমলের কথা এসেছে। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, তোমাদের কেউ ফজরের দুই রাকাত সুন্নত আদায় করলে সে যেন ডান কাতে একটু শুয়ে নেয়। হাদিসের শেষে আয়িশাহ (রাঃ) থেকে আরেক বর্ণনার কথা এসেছে—নবী صلى الله عليه وسلم ঘরে ফজরের দুই রাকাত পড়লে ডান কাতে শুতেন। কিছু আলিম এটিকে মুস্তাহাব হিসেবে দেখেছেন। এখানে মূল শিক্ষা হলো, ফজরের সুন্নত আদায়ের পর নবী صلى الله عليه وسلم-এর একটি আমল জানা। তবে হাদিসে যতটুকু এসেছে, ততটুকুই বলা উচিত; এটিকে অযথা কঠোর নিয়ম বানিয়ে ফেলা ঠিক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ফজরের দুই রাকাত সুন্নতের পর ডান কাতে শোয়ার বর্ণনা এসেছে।
- নবী صلى الله عليه وسلم-এর ঘরের আমল সাহাবিরা সংরক্ষণ করেছেন।
- কিছু আলিম এই আমলকে পছন্দনীয় বলেছেন—হাদিসের শেষে তা উল্লেখ আছে।
