২/১৯৪. অধ্যায়ঃ
ফজরের দুই রাকাত সুন্নাতের ফাজিলাত
বারো রাকাত সুন্নত নামাজ ও জান্নাতে ঘরের ফজিলত
জামে‘ আত-তিরমিযী : ৪১৪
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৪১৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُلَيْمَانَ الرَّازِيُّ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ زِيَادٍ، عَنْ عَطَاءٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ ثَابَرَ عَلَى ثِنْتَىْ عَشْرَةَ رَكْعَةً مِنَ السُّنَّةِ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ أَرْبَعِ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ وَرَكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أُمِّ حَبِيبَةَ وَأَبِي هُرَيْرَةَ وَأَبِي مُوسَى وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَمُغِيرَةُ بْنُ زِيَادٍ قَدْ تَكَلَّمَ فِيهِ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ قِبَلِ حِفْظِهِ .
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি সবসময় বারো রাকাত সুন্নত নামাজ আদায় করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন। এ সুন্নাতগুলো হল, জুহরের (ফরজের) পূর্বে চার রাকাত ও পরে দুই রাকাত, মাগরিবের (ফরজের) পর দুই রাকাত, ইশার (ফরজের) পর দুই রাকাত এবং ফজরের (ফরজের) পূর্বে দুই রাকাত।
সহীহ্। ইবনু মাজাহ-(১১৪০)।এ অনুচ্ছেদে উম্মু হাবীবা, আবূ হুরায়রা, আবূ মূসা ও ইবনু ‘উমার (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ উল্লেখিত সনদে ‘আয়িশাহ্ (রাঃ)-এর হাদীসটি গারীব। একদল বিশেষজ্ঞ মুগীরা ইবনু যিয়াদের স্মরণশক্তির (দুর্বলতার) সমালোচনা করেছেন।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৪১৪-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় বারো রাকাত সুন্নত নামাজ। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, যে ব্যক্তি সবসময় বারো রাকাত সুন্নত নামাজ আদায় করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন। এরপর রাকাতগুলো স্পষ্ট করে বলা হয়েছে—যুহরের আগে চার রাকাত ও পরে দুই রাকাত, মাগরিবের পরে দুই রাকাত, ইশার পরে দুই রাকাত এবং ফজরের আগে দুই রাকাত। এখানে মূল শিক্ষা হলো ধারাবাহিকতা। শুধু একদিনের আবেগ নয়, বরং নিয়মিত সুন্নত নামাজ আদায় করা। তবে হাদিসের শেষে আবু ঈসা এই সনদের ব্যাপারে গরীব বলেছেন এবং একজন রাবীর হিফজ নিয়ে কথা আছে—এ তথ্যও বিবেচনায় রাখা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বারো রাকাত সুন্নত নামাজের নির্দিষ্ট তালিকা হাদিসে এসেছে।
- সুন্নত নামাজে নিয়মিত থাকা গুরুত্বপূর্ণ শিক্ষা।
- ফজরের আগে দুই রাকাত এই বারো রাকাতের অংশ।
