৪৬/৭৪. অধ্যায়ঃ

বানু সাক্বীফ ও বানু হানীফাহ গোত্র দু'টি প্রসঙ্গে

উপহারের বিনিময় ও সন্তুষ্ট থাকার হাদিসের সহজ ব্যাখ্যা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৯৪৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أَهْدَى رَجُلٌ مِنْ بَنِي فَزَارَةَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم نَاقَةً مِنْ إِبِلِهِ الَّتِي كَانُوا أَصَابُوا بِالْغَابَةِ فَعَوَّضَهُ مِنْهَا بَعْضَ الْعِوَضِ فَتَسَخَّطَهُ فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى هَذَا الْمِنْبَرِ يَقُولُ ‏ "‏ إِنَّ رِجَالاً مِنَ الْعَرَبِ يُهْدِي أَحَدُهُمُ الْهَدِيَّةَ فَأُعَوِّضُهُ مِنْهَا بِقَدْرِ مَا عِنْدِي ثُمَّ يَتَسَخَّطُهُ فَيَظَلُّ يَتَسَخَّطُ فِيهِ عَلَىَّ وَايْمُ اللَّهِ لاَ أَقْبَلُ بَعْدَ مَقَامِي هَذَا مِنْ رَجُلٍ مِنَ الْعَرَبِ هَدِيَّةً إِلاَّ مِنْ قُرَشِيٍّ أَوْ أَنْصَارِيٍّ أَوْ ثَقَفِيٍّ أَوْ دَوْسِيٍّ ‏"‏ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ وَهُوَ أَصَحُّ مِنْ حَدِيثِ يَزِيدَ بْنِ هَارُونَ عَنْ أَيُّوبَ ‏.‏

আবূ হুরাইরাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

ফাযারা গোত্রের এক ব্যক্তি 'গাবা' নামক জায়গায় প্রাপ্ত তার উটপাল হতে একটি উষ্ট্রী নবী (ﷺ)-কে উপহার দেন। তিনি এর বিনিময়ে তাকে কিছু দান করেন। কিন্তু তাতে সে সন্তুষ্ট হয়নি। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি মিম্বারের উপর বলতে শুনেছিঃ আরবের কোন এক লোক আমাকে কিছু উপহার দিলে আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু দান করি। কিন্তু সে তাতে অখুশি প্রকাশ করে। এমনকি এ ব্যাপারে সে আমার উপর অখুশিই হয়ে যায়। আল্লাহর কসম! এরপর হতে আমি আর কুরাইশী কিংবা আনসারী অথবা সাক্বাফী অথবা দাওসী লোক ছাড়া আরবের আর কোন লোকের উপহার গ্রহণ করব না।

সহীহঃ দেখুন পূর্বের হাদীস।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান। এটা ইয়াযীদ ইবনু হারুনের বর্ণিত হাদীসের চাইতে অনেক বেশি সহীহ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৯৪৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে ফাযারা গোত্রের এক ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-কে একটি উষ্ট্রী উপহার দেয়। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাকে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু দেন। কিন্তু সে তাতে সন্তুষ্ট হয়নি। নবীজি মিম্বারের ওপর এ বিষয়ে কথা বলেছেন এবং জানান যে কিছু লোক উপহার দিয়ে বিনিময় পেলে তাতেও অখুশি হয়। এরপর তিনি বলেন, এই ঘটনার পর তিনি কুরাইশী, আনসারী, সাক্বাফী বা দাওসী লোক ছাড়া আরবের অন্য কারও উপহার গ্রহণ করবেন না। হাদিসের মূল শিক্ষা হলো, উপহারকে চাপ বা হিসাবের বিষয় বানানো ঠিক নয়। উপহার আদব, আন্তরিকতা ও কৃতজ্ঞতার সঙ্গে জড়িত। সামর্থ্য অনুযায়ী দেওয়া বিনিময়কে সম্মান করা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উপহার দেওয়ার পর বিনিময় নিয়ে অযথা অসন্তুষ্ট হওয়া ভালো আচরণ নয়।
  • সামর্থ্য অনুযায়ী প্রতিদান দেওয়া শালীনতা ও ন্যায়ের দিক দেখায়।
  • উপহারকে লোভ বা চাপের উপায় বানানো থেকে দূরে থাকা দরকার।
  • কৃতজ্ঞতা সম্পর্ককে সুন্দর রাখে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন