৪৬/৬৩. অধ্যায়ঃ
আয়িশা (রাঃ)-এর মর্যাদা
জামে তিরমিযী : ৩৮৮১
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৮৮১
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا عَائِشَةُ هَذَا جِبْرِيلُ وَهُوَ يَقْرَأُ عَلَيْكِ السَّلاَمَ " . قَالَتْ قُلْتُ وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ تَرَى مَا لاَ نَرَى . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে আয়িশা (রাঃ)! এই যে জিবরীল (আঃ), তোমাকে সালাম জানিয়েছেন। আমি বললাম, তার প্রতিও সালাম, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। আপনি যা দেখেন আমরা তা দেখতে পাই না।
সহীহঃ যঈফাহ্ (৫৪৩৩) নং হাদীসের অধীনে, বুখারী ও মুসলিম।আবু 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
