৪৬/৪২. অধ্যায়ঃ
জারীর ইবনু আবদুল্লাহ আল-বাজালী (রাঃ)-এর মর্যাদা
জামে তিরমিযী : ৩৮২০
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৮২০
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو الأَزْدِيُّ، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ بَيَانٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ مَا حَجَبَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُنْذُ أَسْلَمْتُ وَلاَ رَآنِي إِلاَّ ضَحِكَ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
জারীর ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ইসলাম গ্রহণ করার পর থেকে রাসূলুল্লাহ (ﷺ) আমাকে কখনও তাঁর নিকট প্রবেশে বাধা দেননি এবং আমাকে যখনই দেখেছেন তখনই হাসেন।
সহীহঃ ইবনু মাজাহ (১৫৯), বুখারী ও মুসলিম।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
