৪৬/৩৩. অধ্যায়ঃ

মুআয ইবনু জাবাল, যাইদ ইবনু সাবিত, উবাই ইবনু কাব ও আবু উবাইদাহ ইবনুল জাররাহ (রাঃ)-এর মর্যাদা

সাহাবীদের মর্যাদা: দয়া, জ্ঞান ও আমানতদারির উজ্জ্বল শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৭৯১

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أَبُو بَكْرٍ وَأَشَدُّهُمْ فِي أَمْرِ اللَّهِ عُمَرُ وَأَصْدَقُهُمْ حَيَاءً عُثْمَانُ وَأَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ أُبَىُّ بْنُ كَعْبٍ وَأَفْرَضُهُمْ زَيْدُ بْنُ ثَابِتٍ وَأَعْلَمُهُمْ بِالْحَلاَلِ وَالْحَرَامِ مُعَاذُ بْنُ جَبَلٍ أَلاَ وَإِنَّ لِكُلِّ أُمَّةٍ أَمِينًا وَإِنَّ أَمِينَ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ ‏"‏ ‏.‏ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার উম্মাতের মাঝে আবু বকর (রাঃ) হলেন আমার উম্মাতের প্রতি সর্বাধিক দয়ালু, তাদের মধ্যে আল্লাহর বিধান প্রয়োগে সর্বাধিক কঠোর হলেন উমর (রাঃ), তাদের মাঝে সর্বাধিক লজ্জাশীল হলেন উসমান (রাঃ), তাদের মাঝে সর্বাধিক উত্তম কুরআন পাঠকারী হলেন উবাই ইবন কা'ব (রাঃ), তাদের মাঝে ফরজ সম্পর্কে সর্বাধিক জ্ঞানী হলেন যায়দ ইবন সাবিত (রাঃ) এবং তাদের মাঝে হালাল-হারাম সম্পর্কে সর্বাধিক জ্ঞানী হলেন মুয়াজ ইবন জাবাল (রাঃ), সাবধান প্রত্যেক উম্মাতের মাঝে একজন সর্বাধিক বিশ্বস্ত লোক আছে। আমার উম্মাতের মাঝে সর্বাধিক বিশ্বস্ত লোক হলেন আবু উবাইদা ইবনুল জাররাহ (রাঃ)।

সহীহঃ ইবনু মাজাহ (হাঃ ১৫৪)।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৭৯১-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাহাবীদের ফজিলত খুব সাজানোভাবে এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আবু বকর (রাঃ)-কে উম্মতের প্রতি সর্বাধিক দয়ালু বলেছেন। উমর (রাঃ)-কে আল্লাহর বিধান বিষয়ে সবচেয়ে দৃঢ় বলেছেন। উসমান (রাঃ)-এর লজ্জাশীলতার কথা বলেছেন। উবাই ইবন কা‘ব (রাঃ)-কে আল্লাহর কিতাবের উত্তম পাঠকারী বলেছেন। যায়েদ ইবন সাবিত (রাঃ)-এর ফরজ জ্ঞান এবং মু‘আয ইবন জাবাল (রাঃ)-এর হালাল-হারাম জ্ঞানের কথা বলেছেন। শেষে আবু উবাইদাহ ইবনুল জাররাহ (রাঃ)-কে এই উম্মতের আমিন বা বিশ্বস্ত ব্যক্তি বলেছেন। এই হাদিস থেকে বোঝা যায়, ইসলামে গুণের মূল্য অনেক। কেউ দয়ায়, কেউ জ্ঞানে, কেউ আমানতদারিতে মর্যাদাবান হতে পারেন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রত্যেক সাহাবীর আলাদা গুণ নবী (صلى الله عليه وسلم) উল্লেখ করেছেন।
  • ইসলামে দয়া ও দৃঢ়তা—দুটিই প্রয়োজনীয় গুণ।
  • কুরআন পাঠ, ফরজ জ্ঞান ও হালাল-হারাম জ্ঞান সম্মানের বিষয়।
  • আমানতদারি মুসলিম চরিত্রের বড় পরিচয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন