৪৬/২৯. অধ্যায়ঃ
আল-আব্বাস ইবনু আবদুল মুত্তালিব (রাঃ)-এর মর্যাদা
জামে তিরমিযী : ৩৭৬০
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৭৬০
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنِي أَبِي قَالَ، سَمِعْتُ الأَعْمَشَ، يُحَدِّثُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ، عَنْ عَلِيٍّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِعُمَرَ فِي الْعَبَّاسِ " إِنَّ عَمَّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ " . وَكَانَ عُمَرُ كَلَّمَهُ فِي صَدَقَتِهِ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) আল-আব্বাস (রাঃ) প্রসঙ্গে উমর (রাঃ)-কে বলেন: কোন লোকের চাচা তার পিতৃ সমতুল্য। আল-আব্বাস (রাঃ)-এর যাকাত প্রদান প্রসঙ্গে উমর (রাঃ) কিছু বলেছিলেন।
সহীহঃ ইরওয়া (৩/৩৪৮-৩৫০)।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
