৪৬/২৮. অধ্যায়ঃ
সাঈদ ইবনু যাইদ ইবনু আমর ইবনু নুফাইল ও আবূ উবাইদাহ (রাঃ)-এর মর্যাদা
হেরা পাহাড় ও আশারায়ে মুবাশশারা: নবী, সিদ্দীক ও শহীদের মর্যাদা
জামে‘ আত-তিরমিযী : ৩৭৫৭
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৭৫৭
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا حُصَيْنٌ، عَنْ هِلاَلِ بْنِ يِسَافٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ ظَالِمٍ الْمَازِنِيِّ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ، أَنَّهُ قَالَ أَشْهَدُ عَلَى التِّسْعَةِ أَنَّهُمْ فِي الْجَنَّةِ وَلَوْ شَهِدْتُ عَلَى الْعَاشِرِ لَمْ آثَمْ . قِيلَ وَكَيْفَ ذَلِكَ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِحِرَاءَ فَقَالَ " اثْبُتْ حِرَاءُ فَإِنَّهُ لَيْسَ عَلَيْكَ إِلاَّ نَبِيٌّ أَوْ صِدِّيقٌ أَوْ شَهِيدٌ " . قِيلَ وَمَنْ هُمْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ وَعَلِيٌّ وَطَلْحَةُ وَالزُّبَيْرُ وَسَعْدٌ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ . قِيلَ فَمَنِ الْعَاشِرُ قَالَ أَنَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
সা’ঈদ ইবনু যাইদ ইবনু ‘আম্র ইবনু নুফাইল (রাঃ) হতে বর্ণিতঃ
নয়জন লোক প্রসঙ্গে আমি সাক্ষ্য দিচ্ছি যে, তারা জান্নাতী। যদি আমি দশম ব্যক্তি প্রসঙ্গেও সাক্ষ্য দেই তবে তাতেও আমি পাপী হব না। প্রশ্ন করা হল, তা কীভাবে? তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে আমরা হেরা পর্বতের উপর অবস্থানরত ছিলাম। (হেরা কেঁপে উঠলে) তিনি বললেনঃ হেরা! শান্ত হও। অবশ্যই তোমার উপরে একজন নবী কিংবা একজন সিদ্দীক (পরম সত্যবাদী) অথবা একজন শহীদ আছেন। বলা হল, তারা কারা? তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ), আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, যুবাইর, সা’দ ও আবদুর রহমান ইবন আউফ (রাঃ)। তাকে প্রশ্ন করা হল, দশম লোকটি কে? তিনি বললেন, আমি।
সহীহঃ (৩৭৪৮) নং হাদীস পূর্বে বর্ণিত হয়েছে।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এ হাদীসটি সা’ঈদ ইবনু যাইদ (রাঃ)-এর বরাতে, নাবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) হতে একাধিক সূত্রে বর্ণিত হয়েছে। আহমাদ ইবনু মানী’-হাজ্জাজ ইবনু মুহাম্মাদ হতে, তিনি শু’বাহ্ হতে, তিনি আল-হুর ইবনুস সাব্বাহ হতে, তিনি ‘আবদুর রহমান ইবনুল আখনাস হতে, তিনি সা’ঈদ ইবনু যাইদ (রাঃ) হতে উক্ত মর্মে নাবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) হতে একই রকম বর্ণনা করেছেন। এ শেষের সনদের হাদীসটি হাসান।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৭৫৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে সাঈদ ইবনু যায়দ (রাঃ) নয়জনের জান্নাতী হওয়ার সাক্ষ্য দেন এবং বলেন, দশম ব্যক্তির ব্যাপারেও সাক্ষ্য দিলে পাপী হবেন না। কারণ তাঁরা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে হেরা পাহাড়ে ছিলেন। হেরা কেঁপে উঠলে নবী (صلى الله عليه وسلم) বলেন, “হেরা! শান্ত হও। তোমার উপর নবী, সিদ্দীক বা শহীদ আছেন।” এরপর নামগুলো বলা হয়: রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم), আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, যুবাইর, সা‘দ এবং আবদুর রহমান ইবন আউফ। দশম সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, “আমি।” তাই “হেরা পাহাড় দশজন জান্নাতী” এবং “নবী সিদ্দীক শহীদ হাদিস” এই বর্ণনার মূল খোঁজার শব্দ। এতে সাহাবীদের মর্যাদা ও নবী (صلى الله عليه وسلم)-এর সুসংবাদ স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হেরা পাহাড়ের ঘটনার মাধ্যমে সাহাবীদের মর্যাদা উল্লেখ হয়েছে।
- নবী (صلى الله عليه وسلم) নবী, সিদ্দীক ও শহীদের অবস্থান সম্পর্কে বলেছেন।
- সাঈদ ইবনু যায়দ (রাঃ) নিজের বিষয়টি প্রশ্নের পর জানিয়েছেন।
