৪৬/২৭. অধ্যায়ঃ
সাদ ইবনু আবী ওয়াক্কাস (রাঃ)-এর মর্যাদা
জামে তিরমিযী : ৩৭৫৪
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৭৫৪
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، وَعَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ جَمَعَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَبَوَيْهِ يَوْمَ أُحُدٍ . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
সা’দ ইবনু আবী ওয়াক্কাস (রাঃ) হতে বর্ণিতঃ
উহুদের যুদ্ধের দিন রাসূলুল্লাহ (ﷺ) আমার জন্য তাঁর বাবা-মাকে একত্রে কুরবান করেন।
সহীহঃ বুখারী ও মুসলিম, (২৮৩০) নং হাদীস পূর্বে উল্লেখ হয়েছে।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। ‘আবদুল্লাহ ইবনু শাদ্দাদ ইবনুল হাদ হতে 'আলী(রাঃ)-এর বরাতেও এ হাদীস নাবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত আছে।
