৪৬/২০. অধ্যায়ঃ
আলী ইবনু আবী তালিব (রাঃ)-এর মর্যাদা
চার মহান সাহাবির গুণ: আবু বকর, উমর, উসমান ও আলী রাঃ
জামে‘ আত-তিরমিযী : ৩৭১৪
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৭১৪
حَدَّثَنَا أَبُو الْخَطَّابِ، زِيَادُ بْنُ يَحْيَى الْبَصْرِيُّ حَدَّثَنَا أَبُو عَتَّابٍ، سَهْلُ بْنُ حَمَّادٍ حَدَّثَنَا الْمُخْتَارُ بْنُ نَافِعٍ، حَدَّثَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ عَلِيٍّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " رَحِمَ اللَّهُ أَبَا بَكْرٍ زَوَّجَنِي ابْنَتَهُ وَحَمَلَنِي إِلَى دَارِ الْهِجْرَةِ وَأَعْتَقَ بِلاَلاً مِنْ مَالِهِ رَحِمَ اللَّهُ عُمَرَ يَقُولُ الْحَقَّ وَإِنْ كَانَ مُرًّا تَرَكَهُ الْحَقُّ وَمَالَهُ صَدِيقٌ رَحِمَ اللَّهُ عُثْمَانَ تَسْتَحْيِيهِ الْمَلاَئِكَةُ رَحِمَ اللَّهُ عَلِيًّا اللَّهُمَّ أَدِرِ الْحَقَّ مَعَهُ حَيْثُ دَارَ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَالْمُخْتَارُ بْنُ نَافِعٍ شَيْخٌ بَصْرِيٌّ كَثِيرُ الْغَرَائِبِ وَأَبُو حَيَّانَ التَّيْمِيُّ اسْمُهُ يَحْيَى بْنُ سَعِيدِ بْنِ حَيَّانَ التَّيْمِيُّ كُوفِيٌّ وَهُوَ ثِقَةٌ .
আলী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ আবু বকর (রাঃ)-এর মঙ্গল করুন। তিনি তার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন, আমাকে দারুল হিজরাতে (মাদিনাতে) নিয়ে এসেছেন এবং নিজের মাল দিয়ে বিলালকে গোলাম থেকে আযাদ করেছেন। আল্লাহ উমর (রাঃ)-কে দয়া করুন। অপ্রিয় হলেও তিনি হক (সত্য) কথা বলেন। তার সত্য ভাষণই তাকে সঙ্গহীন করেছেন। আল্লাহ উসমান (রাঃ)-এর প্রতি দয়া করুন। সে এত অধিক লজ্জাবোধ করে যে, ফেরেশতারা পর্যন্ত তাকে দেখে লজ্জাবোধ (সম্মান) করেন। আল্লাহ আলী (রাঃ)-কে দয়া করুন। হে আল্লাহ! সে যেখানেই থাকুক, সত্যকে তার চিরসাথী করুন।
অত্যন্ত দুর্বল, যঈফা (২০৯৪), মিশকাত (৬১২৫)আবূ ঈসা বলেনঃ এ হাদিসটি গারীব। আমরা শুধু উপরোক্ত সূত্রেই এ হাদীস জেনেছি। মুখতার ইবনু নাফি' বাসরার শাইখ, অনেক অপরিচিত বিষয় তিনি বর্ণনা করেন, আবূ হাইয়্যান আত্-তাইমীর নাম ইয়াহইয়া ইবনু সাঈদ কূফার অধিবাসী নির্ভরযোগ্য রাবী।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৭১৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم চারজন সাহাবির কিছু বিশেষ গুণ উল্লেখ করেছেন। তিনি আবু বকর রাঃ সম্পর্কে বলেন, তিনি তাঁর মেয়েকে নবীজির সঙ্গে বিয়ে দিয়েছেন, নবীজিকে দারুল হিজরাতে নিয়ে গেছেন এবং নিজের অর্থ দিয়ে বিলাল রাঃ-কে মুক্ত করেছেন। উমর রাঃ সম্পর্কে বলেন, তিনি অপ্রিয় হলেও সত্য কথা বলেন। উসমান রাঃ সম্পর্কে বলেন, তিনি এত লজ্জাশীল যে ফেরেশতারাও তাঁকে দেখে লজ্জাবোধ করেন। আলী রাঃ সম্পর্কে দোয়া করেন, আল্লাহ যেন সত্যকে তাঁর সঙ্গে রাখেন, তিনি যেখানেই থাকুন। এই হাদিসে “খুলাফায়ে রাশেদীন ফজিলত” ও “চার সাহাবির গুণ” একসঙ্গে এসেছে। প্রতিটি গুণ সরাসরি বর্ণনার ভাষা থেকে নেওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আবু বকর রাঃ নবীজির জন্য বড় সহায়তা করেছেন।
- উমর রাঃ সত্য কথা বলার জন্য পরিচিত ছিলেন।
- উসমান রাঃ-এর লজ্জাশীলতা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
- আলী রাঃ-এর জন্য সত্যের সঙ্গে থাকার দোয়া করা হয়েছে।
