৪৬/১৮. অধ্যায়ঃ

উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর মর্যাদা

উমর (রাঃ)-কে শয়তান ভয় পায়: মানত ও দফের হাদিস

জামে তিরমিযীহাদিস নম্বর ৩৬৯০

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، قَالَ سَمِعْتُ بُرَيْدَةَ، يَقُولُ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَعْضِ مَغَازِيهِ فَلَمَّا انْصَرَفَ جَاءَتْ جَارِيَةٌ سَوْدَاءُ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي كُنْتُ نَذَرْتُ إِنْ رَدَّكَ اللَّهُ سَالِمًا أَنْ أَضْرِبَ بَيْنَ يَدَيْكَ بِالدُّفِّ وَأَتَغَنَّى ‏.‏ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنْ كُنْتِ نَذَرْتِ فَاضْرِبِي وَإِلاَّ فَلاَ ‏"‏ ‏.‏ فَجَعَلَتْ تَضْرِبُ فَدَخَلَ أَبُو بَكْرٍ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عَلِيٌّ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عُثْمَانُ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عُمَرُ فَأَلْقَتِ الدُّفَّ تَحْتَ اسْتِهَا ثُمَّ قَعَدَتْ عَلَيْهِ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ الشَّيْطَانَ لَيَخَافُ مِنْكَ يَا عُمَرُ إِنِّي كُنْتُ جَالِسًا وَهِيَ تَضْرِبُ فَدَخَلَ أَبُو بَكْرٍ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عَلِيٌّ وَهِيَ تَضْرِبُ ثُمَّ دَخَلَ عُثْمَانُ وَهِيَ تَضْرِبُ فَلَمَّا دَخَلْتَ أَنْتَ يَا عُمَرُ أَلْقَتِ الدُّفَّ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ بُرَيْدَةَ وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَسَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ وَعَائِشَةَ ‏.‏

বুরাইদাহ্‌ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কোন এক যুদ্ধাভিযানে যান। তিনি ফিরে এলে এক কৃষ্ণবর্ণ মেয়ে এসে বলে, হে আল্লাহর রাসূল! আমি মানত করেছিলাম যে, আপনাকে আল্লাহ তাআলা হিফাযাতে (সুস্থাবস্থায়) ফিরিয়ে আনলে আপনার সম্মুখে আমি দফ বাজাব এবং গান করব।রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন: তুমি সত্যিই যদি মানত করে থাক তবে দফ বাজাও, তা না হলে বাজিও না। সে দফ (এক মুখ খোলা ঢোল) বাজাতে লাগল। এই অবস্থায় সেখানে আবু বকর (রাঃ) এলেন এবং সে দফ বাজাতে থাকে, তারপর আলী (রাঃ) এলেন এবং সে ওটা বাজাতে থাকে। তারপর উসমান (রাঃ) এলেন, সে সময়ও সে তা বাজাতে থাকে।তারপর উমর (রাঃ) এসে প্রবেশ করলে সে দফটি তার নিতম্বের নিচে রেখে তার উপর অবস্থান করে। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: হে উমর! তোমাকে দেখলে শয়তানও ভয় পায়। আমি উপবিষ্ট ছিলাম আর ঐ মেয়েটি দফ বাজাচ্ছিল। পরে আবু বকর এসে প্রবেশ করলে সে সময়ও সে তা বাজাতে থাকে। এরপর আলী প্রবেশ করলে সে সময়ও সে তা বাজাতে থাকে। এরপর উসমান এসে প্রবেশ করলে তখনও সে তা বাজাতে থাকে। অবশেষে তুমি এসে যখন প্রবেশ করলে, হে উমর! সে সময় সে দফটি ফেলে দিল।

সহীহঃ নাক্বদুল কিত্তানী (৪৭-৪৮), সহিহাহ্‌ (২২৬১)।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ এবং বুরাইদাহ্‌র বর্ণনার পরিপ্রেক্ষিতে গারীব। এ অনুচ্ছেদে ‘উমার, সা’দ ইবনু আবী ওয়াক্কাস ও ‘আয়িশাহ্‌ (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে।

জামে তিরমিযী হাদিস ৩৬৯০-এর সারসংক্ষেপ

এই হাদিসে একটি নির্দিষ্ট ঘটনা বলা হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم এক যুদ্ধাভিযান থেকে নিরাপদে ফিরে আসার পর এক কৃষ্ণবর্ণ মেয়ে জানায়, সে মানত করেছিল যে নবীজি صلى الله عليه وسلم সুস্থভাবে ফিরলে তাঁর সামনে দফ বাজাবে এবং গান করবে। নবীজি صلى الله عليه وسلم বলেন, সত্যিই মানত করে থাকলে বাজাও, না হলে বাজিও না। সে দফ বাজাতে থাকে। আবু বকর, আলী ও উসমান (রাঃ) এলে সে বাজানো চালিয়ে যায়। কিন্তু উমর (রাঃ) প্রবেশ করলে সে দফটি নিচে রেখে বসে পড়ে। তখন নবীজি صلى الله عليه وسلم বলেন, হে উমর, শয়তানও তোমাকে দেখে ভয় পায়। তাই এই হাদিসের মূল বিষয় মানত পূরণ, দফের ঘটনা এবং উমর (রাঃ)-এর ব্যক্তিত্বের প্রভাব। এর বাইরে সাধারণ গান-বাজনার বড় কোনো বিধান এখানে টেনে আনা ঠিক হবে না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মানত করলে তা সত্য হলে পূরণের বিষয় গুরুত্ব পায়।
  • উমর (রাঃ)-এর ব্যক্তিত্বের প্রভাব এই ঘটনায় স্পষ্ট।
  • একটি নির্দিষ্ট ঘটনার ওপর ভিত্তি করে অতিরিক্ত সাধারণ সিদ্ধান্ত না নেওয়া ভালো।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন