৪৬/১৩. অধ্যায়ঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর মৃত্যুর সময়কালীন বয়স
জামে তিরমিযী : ৩৬৫৩
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৬৫৩
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، أَنَّهُ قَالَ سَمِعْتُهُ يَخْطُبُ، يَقُولُ مَاتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَأَنَا ابْنُ ثَلاَثٍ وَسِتِّينَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
জারীর ইবনু ‘আবদুল্লাহ আল-বাজালী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি মু'আবিয়া ইবনু আবু সুফিয়ান (রাঃ)-কে খুতবা দানকালে বলতে শুনেছি, রাসূলুল্লাহ (ﷺ) তেষট্টি বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং আবু বকর ও উমর (রাঃ)-ও। আর এখন আমার বয়সও তেষট্টি বছর।
সহীহঃ মুখতাসার শামায়িল (৩১৮), মুসলিম।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
