৪৬/১২. অধ্যায়ঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর মুখ, চোখ ও পায়ের আকৃতি
জামে তিরমিযী : ৩৬৪৬
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৬৪৬
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو قَطَنٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم ضَلِيعَ الْفَمِ أَشْكَلَ الْعَيْنَيْنِ مَنْهُوسَ الْعَقِبِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
জাবির ইবনু সামুরাহ্ (রা:) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-এর মুখ ছিল বেশ দীর্ঘ, চোখ দু’টি ছিল লাল এবং পায়ের জঙ্ঘা ছিল শীর্ণকায়।
সহীহঃ মুখতাসার শামায়িল (৭), মুসলিম।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
