৪৬/১. অধ্যায়ঃ

রাসূলুল্লাহ (ﷺ) এর মর্যাদা

কিয়ামতের দিনে নবীর মর্যাদা: প্রশংসার পতাকা ও সুসংবাদের বার্তা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৬১০

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ يَزِيدَ الْكُوفِيُّ، حَدَّثَنَا عَبْدُ السَّلاَمِ بْنُ حَرْبٍ، عَنْ لَيْثٍ، عَنِ الرَّبِيعِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَنَا أَوَّلُ النَّاسِ خُرُوجًا إِذَا بُعِثُوا وَأَنَا خَطِيبُهُمْ إِذَا وَفَدُوا وَأَنَا مُبَشِّرُهُمْ إِذَا أَيِسُوا لِوَاءُ الْحَمْدِ يَوْمَئِذٍ بِيَدِي وَأَنَا أَكْرَمُ وَلَدِ آدَمَ عَلَى رَبِّي وَلاَ فَخْرَ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে দিন মানুষদেরকে উঠানো হবে (কবর হতে কেয়ামতের মাঠে) সেদিন আমিই সর্বপ্রথম আত্মপ্রকাশকারী হব। যখন সকল মানুষ আল্লাহর আদালতে একত্র হবে, তখন আমি তাদের ব্যাপারে বক্তব্য উত্থাপন করব। তারা যখন নিরাশ ও হতাশাগ্রস্ত হবে তখন আমিই তাদের সুখবর প্রদানকারী হব। সে দিন প্রশংসার পতাকা আমার হাতেই থাকবে। আমার প্রতিপালকের নিকট আদম-সন্তানদের মধ্যে আমিই সবচাইতে সম্মানিত, এতে গর্বের কিছু নেই।

যঈফ, মিশকাত (৫৭৬৫)আবু ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গরীব সহীহ।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৬১০-এর সারসংক্ষেপ

এই হাদিসে কিয়ামতের দিনের একটি বিশেষ মর্যাদার কথা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, মানুষ যখন উঠানো হবে, তিনি সর্বপ্রথম আত্মপ্রকাশকারী হবেন। মানুষ যখন আল্লাহর আদালতে একত্র হবে, তিনি তাদের ব্যাপারে বক্তব্য উত্থাপন করবেন। তারা যখন নিরাশ ও হতাশ হবে, তিনি সুসংবাদ দেবেন। সে দিন প্রশংসার পতাকা তাঁর হাতে থাকবে। শেষে তিনি বলেন, তিনি তাঁর রবের কাছে আদম-সন্তানদের মধ্যে সম্মানিত, কিন্তু এতে গর্বের কিছু নেই। এই “গর্বের কিছু নেই” কথাটি খুব গুরুত্বপূর্ণ। নবী (صلى الله عليه وسلم)-এর উচ্চ মর্যাদা জানানো হয়েছে, তবু তা অহংকারের ভাষায় নয়। মুমিনের জন্য শিক্ষা হলো, নবীর মর্যাদা মানা এবং আল্লাহর সামনে বিনয়ী থাকা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কিয়ামতের দিনে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বিশেষ মর্যাদা থাকবে।
  • হতাশ সময়ে সুসংবাদের কথা এই হাদিসে এসেছে।
  • বড় মর্যাদার সঙ্গেও বিনয় থাকা নবীর শিক্ষার অংশ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন