৪৫/৯৭. অধ্যায়ঃ

(নিজের উপর অনেক অত্যাচার করেছি)

নবী صلى الله عليه وسلم-এর বংশ মর্যাদা: উত্তম গোত্র ও উত্তম ঘরের পরিচয়

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৫৩২

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ عَنْ الْمُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ قَالَ جَاءَ الْعَبَّاسُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَأَنَّهُ سَمِعَ شَيْئًا فَقَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْمِنْبَرِ فَقَالَ مَنْ أَنَا فَقَالُوا أَنْتَ رَسُولُ اللَّهِ عَلَيْكَ السَّلَامُ قَالَ أَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ إِنَّ اللَّهَ خَلَقَ الْخَلْقَ فَجَعَلَنِي فِي خَيْرِهِمْ فِرْقَةً ثُمَّ جَعَلَهُمْ فِرْقَتَيْنِ فَجَعَلَنِي فِي خَيْرِهِمْ فِرْقَةً ثُمَّ جَعَلَهُمْ قَبَائِلَ فَجَعَلَنِي فِي خَيْرِهِمْ قَبِيلَةً ثُمَّ جَعَلَهُمْ بُيُوتًا فَجَعَلَنِي فِي خَيْرِهِمْ بَيْتًا وَخَيْرِهِمْ نَسَبًا قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ

মুত্তালিব ইবনু আবী ওয়াদাআ (রাঃ) হতে বর্ণিতঃ

আব্বাস (রাঃ) রাসূল (ﷺ)-এর নিকটে এলেন, মনে হয় তিনি যেন কিছু শুনতে পেয়ে মিম্বারে আরোহণ করলেন। অতঃপর বললেন: কোন ব্যক্তি প্রত্যাবর্তন (তাওবা) করেছে? সাহাবীগণ বললেন: আপনি আল্লাহর রাসূল, আপনার উপর শান্তি বর্ষিত হউক। তিনি বললেন: আমি মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আল্লাহ তা’আলা সৃষ্টি কুলকে সৃষ্টি করে আমাকে উত্তম দলের অন্তর্ভুক্ত করেছেন। তিনি উত্তম দলকে বিভিন্ন গোত্রে বিভক্ত করে আমাকে উত্তম গোত্রের অন্তর্ভুক্ত করেছেন। তিনি উত্তম গোত্রকে বিভিন্ন ঘরে বিভক্ত করে আমাকে উত্তম ঘর ও উত্তম বংশের অন্তর্ভুক্ত করেছেন।

যঈফ, যঈফা (৩০৭৩), আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৫৩২-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর পরিচয় ও বংশ মর্যাদা। বর্ণনায় এসেছে, আব্বাস (রাঃ) নবী صلى الله عليه وسلم-এর কাছে এলেন; মনে হয় তিনি কিছু শুনেছিলেন। এরপর রাসূল صلى الله عليه وسلم মিম্বারে উঠে জিজ্ঞেস করলেন, আমি কে? সাহাবীরা বললেন, আপনি আল্লাহর রাসূল। তখন নবী صلى الله عليه وسلم নিজের নাম ও বংশ উল্লেখ করেন: আমি মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু আবদুল মুত্তালিব। তিনি বলেন, আল্লাহ সৃষ্টিকে সৃষ্টি করে তাঁকে উত্তম দলের মধ্যে রেখেছেন; তারপর উত্তম গোত্র, উত্তম ঘর ও উত্তম বংশে রেখেছেন। এই হাদিসে অহংকার শেখানো হয়নি; বরং আল্লাহ প্রদত্ত মর্যাদা ও নবীর পরিচয় পরিষ্কার করা হয়েছে। মুসলিমের জন্য নবী صلى الله عليه وسلم-এর মর্যাদা জানা ঈমানের ভালোবাসাকে শক্ত করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূল صلى الله عليه وسلم-এর পরিচয় ও বংশ মর্যাদা আল্লাহর দেওয়া সম্মান।
  • নবী صلى الله عليه وسلم নিজের পরিচয় পরিষ্কারভাবে সাহাবীদের সামনে বলেছেন।
  • মর্যাদা জানানো অহংকার নয়, যখন তা সত্য ও প্রয়োজন অনুযায়ী বলা হয়।
  • নবী صلى الله عليه وسلم-এর সম্মান জানা তাঁর প্রতি ভালোবাসা বাড়ায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন