৪৫/৭০. অধ্যায়ঃ
উপকারী দু’টি বাক্য
হিদায়াতের দোয়া: নফসের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয়
জামে তিরমিযী : ৩৪৮৩
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৪৮৩
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ شَبِيبِ بْنِ شَيْبَةَ، عَنِ الْحَسَنِ الْبَصْرِيِّ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَبِي " يَا حُصَيْنُ كَمْ تَعْبُدُ الْيَوْمَ إِلَهًا " . قَالَ أَبِي سَبْعَةً سِتًّا فِي الأَرْضِ وَوَاحِدًا فِي السَّمَاءِ . قَالَ " فَأَيُّهُمْ تَعُدُّ لِرَغْبَتِكَ وَرَهْبَتِكَ " . قَالَ الَّذِي فِي السَّمَاءِ . قَالَ " يَا حُصَيْنُ أَمَا إِنَّكَ لَوْ أَسْلَمْتَ عَلَّمْتُكَ كَلِمَتَيْنِ تَنْفَعَانِكَ " . قَالَ فَلَمَّا أَسْلَمَ حُصَيْنٌ قَالَ يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي الْكَلِمَتَيْنِ اللَّتَيْنِ وَعَدْتَنِي . فَقَالَ " قُلِ اللَّهُمَّ أَلْهِمْنِي رُشْدِي وَأَعِذْنِي مِنْ شَرِّ نَفْسِي " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ .
ইমরান ইবনু হুসাইন (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমার পিতাকে বললেনঃ হে হুসাইন! তুমি প্রতিদিন কত উপাস্যের পূজা-অর্চনা কর? আমার পিতা বললেন, সাতজন, ছয়জন এ মাটির দুনিয়াতে এবং একজন আকাশে।এবার রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি এদের মধ্যে কার থেকে আশা ও ভীতি অনুভব কর? তিনি বললেন, যে আকাশে আছে তার হতে। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে হুসাইন, আহা! যদি তুমি ইসলাম গ্রহণ করতে তাহলে আমি তোমাকে দু’টি বাক্য শিখিয়ে দিতাম যা তোমার কল্যাণে আসত।রাবী বলেনঃ হুসাইন (রাঃ) ইসলাম গ্রহণ করার পর বললেন, হে আল্লাহর রাসূল! আপনি আমাকে যে দু’টি বাক্য শিখিয়ে দেয়ার ওয়াদা করেছিলেন, এখন তা আমাকে শিখিয়ে দিন। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তুমি বল, “হে আল্লাহ! আমাকে হিদায়াত নসীব কর এবং আমার নফসের অনিষ্ট হতে আমাকে বাঁচাও”।
যঈফ, মিশকাত, তাহকীক ছানী (২৪৭৬), আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব। ইমরান ইবনু হুসাইন (রাঃ) হতে এ হাদীস অন্যসূত্রেও বর্ণিত হয়েছে।
জামে তিরমিযী হাদিস ৩৪৮৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে হুসাইন (রাঃ)-এর ইসলাম গ্রহণের আগে ও পরে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এসেছে। তিনি একাধিক উপাস্যের কথা বললেও আশা ও ভয়ের ক্ষেত্রে আকাশে যিনি আছেন, তাঁর কথাই বলেন। এরপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে ইসলাম গ্রহণ করলে দুইটি উপকারী বাক্য শেখানোর কথা বলেন। ইসলাম গ্রহণের পর তিনি সেই দোয়া জানতে চান। নবী (صلى الله عليه وسلم) তাঁকে শেখান, আল্লাহর কাছে হিদায়াত চাওয়া এবং নিজের নফসের অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া। হিদায়াতের দোয়া এখানে খুব সহজ, কিন্তু গভীর। কারণ মানুষ বাইরে অনেক বিপদ দেখে, কিন্তু নিজের নফসও তাকে ভুল পথে টানতে পারে। তাই সঠিক পথ ও আত্মরক্ষার জন্য আল্লাহর সাহায্য দরকার।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হিদায়াত আল্লাহর পক্ষ থেকে চাওয়ার বিষয়।
- নিজের নফসের অনিষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করা দরকার।
- ইসলাম গ্রহণের পর সঠিক শিক্ষা জানা ও আমল করা গুরুত্বপূর্ণ।
- সংক্ষিপ্ত দোয়াতেও বড় অর্থ ও কল্যাণ থাকতে পারে।
