৪৫/৫৪. অধ্যায়ঃ

বাগানে নতুন ফল প্রত্যক্ষ করলে যে দোয়া পাঠ করবে

জামে তিরমিযীহাদিস নম্বর ৩৪৫৪

حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، وَأَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ كَانَ النَّاسُ إِذَا رَأَوْا أَوَّلَ الثَّمَرِ جَاءُوا بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِذَا أَخَذَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي ثِمَارِنَا وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَمُدِّنَا اللَّهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ وَإِنِّي عَبْدُكَ وَنَبِيُّكَ وَإِنَّهُ دَعَاكَ لِمَكَّةَ وَأَنَا أَدْعُوكَ لِلْمَدِينَةِ بِمِثْلِ مَا دَعَاكَ بِهِ لِمَكَّةَ وَمِثْلِهِ مَعَهُ ‏"‏ ‏.‏ ثُمَّ يَدْعُو أَصْغَرَ وَلِيدٍ يَرَاهُ فَيُعْطِيهِ ذَلِكَ الثَّمَرَ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.

আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

সাহাবীরা (তাদের বাগানে) সর্বপ্রথম পাকা ফল দেখলে তা রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে (হাদিয়া স্বরূপ) নিয়ে আসতেন। ফলটি নিজ হাতে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ “হে আল্লাহ! আমাদের ফলমূলে আমাদেরকে বরকত দাও, আমাদের শহরে আমাদেরকে বরকত দাও এবং আমাদের সাআ ও মুদ্দ-এ আমাদের বরকত দাও। হে আল্লাহ! ইব্রাহিম অবশ্যই তোমার বান্দা, তোমার বন্ধু ও তোমার নবী এবং আমিও তোমার বান্দা ও তোমার নবী। তিনি তোমার কাছে মক্কার জন্য দোয়া করেছিলেন। আমিও তোমার কাছে মদীনার জন্য দোয়া করছি, যেভাবে তিনি মক্কার জন্য তোমার কাছে দোয়া করেছিলেন এবং তার সমপরিমাণ।” বর্ণনাকারী বলেন, তারপর তিনি কোনো বালককে উপস্থিত দেখতে পেলে ফলটি তাকে দিয়ে দিতেন।

সহীহঃ ইবনু মাজাহ (হাঃ ৩৩২৯), মুসলিম।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন