৪৫/৪৫. অধ্যায়ঃ
অনুরূপ প্রসঙ্গ
জামে তিরমিযী : ৩৪৪৪
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৪৪৪
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ، حَدَّثَنَا سَيَّارٌ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرِيدُ سَفَرًا فَزَوِّدْنِي . قَالَ " زَوَّدَكَ اللَّهُ التَّقْوَى " . قَالَ زِدْنِي . قَالَ " وَغَفَرَ ذَنْبَكَ " . قَالَ زِدْنِي بِأَبِي أَنْتَ وَأُمِّي . قَالَ " وَيَسَّرَ لَكَ الْخَيْرَ حَيْثُمَا كُنْتَ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) এর কাছে এক লোক এসে বলল, হে আল্লাহর রাসুল! আমি সফরে যাওয়ার ইচ্ছা করেছি। সুতরাং আপনি আমাকে পাথেয় দিন। তিনি বললেন: আল্লাহ তোমাকে তাকওয়ার পাথেয় দান করুন। সে বলল, আরও বেশি দিন। তিনি বললেন: তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করুন। সে বলল, আমার মাতা পিতা আপনার প্রতি উৎসর্গ হোক! আমাকে আরও বেশি দান করুন। তিনি বললেন: তিনি (আল্লাহ) তোমার জন্য মঙ্গলকে সহজতর করুন, তুমি যেখানে থাক।
হাসান সহীহঃ আল-কালিমুত , তাইয়্যিব তাহক্বিক্ব সানী (হাঃ ১৭০)।
