৪৫/৩৭. অধ্যায়ঃ

পীড়িত ব্যক্তি যে দোয়া পাঠ করবে

তাওহীদের জিকির: লা ইলাহা ইল্লাল্লাহ ও লা হাওলার শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৪৩০

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، حَدَّثَنَا عَبْدُ الْجَبَّارِ بْنُ عَبَّاسٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَغَرِّ أَبِي مُسْلِمٍ، قَالَ أَشْهَدُ عَلَى أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ أَنَّهُمَا شَهِدَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ ‏.‏ صَدَّقَهُ رَبُّهُ فَقَالَ لاَ إِلَهَ إِلاَّ أَنَا وَأَنَا أَكْبَرُ ‏.‏ وَإِذَا قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ ‏.‏ قَالَ يَقُولُ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنَا وَأَنَا وَحْدِي ‏.‏ وَإِذَا قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ ‏.‏ قَالَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنَا وَحْدِي لاَ شَرِيكَ لِي ‏.‏ وَإِذَا قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ ‏.‏ قَالَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنَا لِيَ الْمُلْكُ وَلِيَ الْحَمْدُ ‏.‏ وَإِذَا قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ‏.‏ قَالَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنَا وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِي ‏.‏ وَكَانَ يَقُولُ مَنْ قَالَهَا فِي مَرَضِهِ ثُمَّ مَاتَ لَمْ تَطْعَمْهُ النَّارُ ‏"‏ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ ‏.‏ وَقَدْ رَوَاهُ شُعْبَةُ عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَغَرِّ أَبِي مُسْلِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَأَبِي، سَعِيدٍ بِنَحْوِ هَذَا الْحَدِيثِ بِمَعْنَاهُ وَلَمَ يَرْفَعْهُ شُعْبَةُ ‏.‏ حَدَّثَنَا بِذَلِكَ، بُنْدَارٌ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، بِهَذَا ‏.‏

আবূ সা‘ঈদ ও আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ কোন লোক “লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার” বললে সে সময় তার প্রভু তার কথাটি সত্য বলে অনুমোদন দেন এবং বলেনঃ আমি ছাড়া কোন ইলাহ নেই, আমিই মহান।আর যখন বান্দা বলে, “লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু” (আল্লাহ তা‘আলা ব্যতীত কোন মা‘বূদ নেই, তিনি এক), তখন বলেনঃ আমি ব্যতীত কোন ইলাহ নেই এবং আমি এক।যখন বান্দা বলে, “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীক লাহু” (আল্লাহ তা‘আলা ছাড়া কোন মা‘বূদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই), তখন আল্লাহ তা‘আলা বলেনঃ আমি ব্যতীত কোন মা‘বূদ নেই, আমি এক, আমার কোন শরীক নেই।যখন বান্দা বলে, “লা-ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু” (আল্লাহ তা‘আলা ছাড়া কোন মা‘বূদ নেই, রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর), তখন আল্লাহ তা‘আলা বলেনঃ আমি ব্যতীত কোন মা‘বূদ নেই, রাজত্ব আমারই এবং সকল প্রশংসা আমার জন্যই।যখন বান্দা বলে, “লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ” (আল্লাহ তা‘আলা ছাড়া কোন মা‘বূদ নেই। আল্লাহ ছাড়া কোন অনিষ্ট বা উপকার করার ক্ষমতা কারো নেই), তখনই আল্লাহ তা‘আলা বলেনঃ আমি ব্যতীত কোন মা‘বূদ নেই, আমার ছাড়া (আমার সহযোগিতা ব্যতীত) অকল্যাণ দূর করা ও মঙ্গল লাভ করার সামর্থ্য কারো নেই।রাসূলুল্লাহ (ﷺ) আরো বলতেনঃ যে লোক রোগাক্রান্ত অবস্থায় এই বাক্যগুলো পাঠ করল, তারপর মৃত্যুবরণ করল, জাহান্নামের আগুন তাকে ভক্ষণ করবে না।

সহীহঃ ইবনু মাজাহ (হাঃ ৩৭৯৪)।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪৩০-এর সারসংক্ষেপ

এই হাদিসে তাওহীদের কয়েকটি জিকিরের মর্যাদা এসেছে। বান্দা যখন “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার” বলে, আল্লাহ তার কথাকে সত্য বলে অনুমোদন করেন বলে বর্ণনা হয়েছে। এরপর একে একে “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু”, “ওয়াহদাহু লা শরীকা লাহু”, “লাহুল মুলকু ওয়ালাহুল হামদু” এবং “ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ”—এসব বাক্যের জবাবে আল্লাহর পক্ষ থেকে তাওহীদ, একত্ব, রাজত্ব, প্রশংসা ও সব শক্তির মালিকানা নিশ্চিত করা হয়েছে। হাদিসের শেষে অসুস্থ অবস্থায় এই বাক্যগুলো পাঠ করে মৃত্যু হলে জাহান্নামের আগুন তাকে ভক্ষণ করবে না—এ কথা এসেছে। তাই এই হাদিস জিকিরকে শুধু মুখের কথা নয়, আল্লাহর একত্ব ও নিজের অক্ষমতার স্বীকারোক্তি হিসেবে শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের মূল ঘোষণা।
  • আল্লাহর রাজত্ব, প্রশংসা ও একত্ব জিকিরের মাধ্যমে স্মরণ করা হয়।
  • লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বান্দা নিজের অক্ষমতা স্বীকার করে।
  • হাদিসে অসুস্থ অবস্থায় এই জিকিরগুলোর বিশেষ পরিণতির কথা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন