৪৫/৩৬. অধ্যায়ঃ
বাজারে প্রবেশের দোয়া
বাজারের দোয়া: তাওহীদের জিকির ও জান্নাতে ঘরের আশা
জামে‘ আত-তিরমিযী : ৩৪২৯
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৪২৯
حَدَّثَنَا بِذَلِكَ، أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، وَالْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالاَ حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، وَهُوَ قَهْرَمَانُ آلِ الزُّبَيْرِ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَنْ قَالَ فِي السُّوقِ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَىٌّ لاَ يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ كَتَبَ اللَّهُ لَهُ أَلْفَ أَلْفِ حَسَنَةٍ وَمَحَا عَنْهُ أَلْفَ أَلْفِ سَيِّئَةٍ وَبَنَى لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ " . قَالَ أَبُو عِيسَى وَعَمْرُو بْنُ دِينَارٍ هَذَا هُوَ شَيْخٌ بَصْرِيٌّ وَقَدْ تَكَلَّمَ فِيهِ بَعْضُ أَصْحَابِ الْحَدِيثِ وَقَدْ رَوَى عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَحَادِيثَ لاَ يُتَابَعُ عَلَيْهَا وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ . وَرَوَاهُ يَحْيَى بْنُ سُلَيْمٍ الطَّائِفِيُّ عَنْ عِمْرَانَ بْنِ مُسْلِمٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عُمَرَ رضى الله عنه .
সালিম ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে পর্যায়ক্রমে তার বাবা ও তার দাদা হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি বাজারে গিয়ে বলে, “লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীকালাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ইউহ্যি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খাইরু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর” (আল্লাহ তা‘আলা ব্যতীত কোন মা‘বুদ নেই, তিনি এক, তাঁর কোন শরীক নেই, তিনিই সমস্ত কিছুর ক্ষমতার অধিকারী, সকল প্রশংসা তাঁর। তিনিই প্রাণ দান করেন এবং মৃত্যু দেন, তিনি চিরজীবি, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না, তাঁর হাতেই কল্যাণ, সমস্ত কিছুর উপর তিনি সর্বশক্তিমান), তার জন্য আল্লাহ তা‘আলা দশ লক্ষ নেকি বরাদ্দ করেন, তার দশ লক্ষ গুনাহ মাফ করেন এবং তার জন্য জান্নাতে একখানা ঘর তৈরি করেন।
হাসানঃ দেখুন পূর্বের হাদীস।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪২৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে বাজারে গিয়ে পড়ার একটি জিকিরের কথা এসেছে। দোয়ার শব্দগুলো আল্লাহর একত্বকে খুব পরিষ্কার করে: আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই। রাজত্ব ও প্রশংসা তাঁরই। তিনিই জীবন দেন, মৃত্যু দেন, তিনি চিরজীবী, তাঁর মৃত্যু নেই। তাঁর হাতেই কল্যাণ এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়া বলে, আল্লাহ তার জন্য দশ লক্ষ নেকি লিখেন, দশ লক্ষ গুনাহ মাফ করেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন। এই বর্ণনার মূল বার্তা হলো, ব্যবসা-বাণিজ্য ও কেনাকাটার পরিবেশেও আল্লাহর স্মরণকে জীবিত রাখা। বাজারের ব্যস্ততার মাঝেও জিকির মানুষকে আল্লাহর মালিকানা ও নিজের দায়িত্বের কথা মনে করায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বাজারে যাওয়ার সময় তাওহীদের জিকির পড়ার শিক্ষা আছে।
- দোয়ায় আল্লাহর রাজত্ব, প্রশংসা ও ক্ষমতা স্বীকার করা হয়েছে।
- হাদিসে এই আমলের সঙ্গে নেকি, গুনাহ মাফ ও জান্নাতে ঘরের কথা এসেছে।
- দুনিয়ার কাজে ব্যস্ত থাকলেও আল্লাহকে স্মরণ করা উচিত—এ শিক্ষা পাওয়া যায়।
