৪৫/৩৪. অধ্যায়ঃ

ঘর হতে বের হওয়ার সময় পাঠ করার দোয়া

ঘর থেকে বের হওয়ার দোয়া: বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৪২৬

حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الأُمَوِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ مَنْ قَالَ - يَعْنِي إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ - بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ‏.‏ يُقَالُ لَهُ كُفِيتَ وَوُقِيتَ ‏.‏ وَتَنَحَّى عَنْهُ الشَّيْطَانُ ‏"‏ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ঘর হতে কেউ বাইরে রওয়ানা হওয়ার কালে যদি বলে, “বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ (আল্লাহর নামে, আল্লাহর উপরই আমি নির্ভর করলাম, আল্লাহর সাহায্য ব্যতীত বিরত থাকা ও মঙ্গল লাভ করার শক্তি কারো নেই)”, তবে তাকে বলা হয় (আল্লাহ তা‘আলাই) তোমার জন্য যথেষ্ট, (অনিষ্ট হতে) তুমি হিফাজত অবলম্বন করেছ। আর তার হতে শয়তান দূরে সরে যায়।

সহীহঃ মিশকাত তাহক্বীক্ব সানী (হাঃ ২৪৪৩), তা’লীকুর রাগীব (হাঃ ২/২৬৪), আল-কালিমুত তাইয়্যিব (হাঃ ৫৮/৪৯)।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪২৬-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় ঘর থেকে বের হওয়ার দোয়া। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কেউ ঘর থেকে বাইরে যাওয়ার সময় বললে: “বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ”—তাকে বলা হয়, তোমার জন্য যথেষ্ট হয়েছে এবং তুমি হিফাজত অবলম্বন করেছ। হাদিসে আরও এসেছে, তার থেকে শয়তান দূরে সরে যায়। এই দোয়ার ভেতরে তিনটি স্পষ্ট ভাব আছে: আল্লাহর নামে শুরু করা, আল্লাহর উপর নির্ভর করা এবং সব শক্তি আল্লাহর সাহায্যের ওপর নির্ভরশীল বলে মানা। বাইরে বের হওয়া মানে নানা কাজ, মানুষ ও পরিস্থিতির মুখোমুখি হওয়া। তাই এই ছোট দোয়া মানুষকে মনে করিয়ে দেয়, নিরাপত্তা ও সফলতার আসল ভরসা আল্লাহর কাছেই।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর নামে শুরু করার শিক্ষা আছে।
  • তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভর করা এই দোয়ার মূল কথা।
  • লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে শক্তির উৎস আল্লাহ বলে মানা হয়।
  • হাদিসে এই দোয়ার সঙ্গে হিফাজত ও শয়তান দূরে থাকার কথা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন