৪৫/৩৩. অধ্যায়ঃ

কুরআনের সিজদার আয়াত তিলাওয়াতের পর সিজদাতে যা বলতে হবে

তিলাওয়াতের সিজদার দোয়া: সাওয়াব, মাফ ও কবুলের প্রার্থনা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৪২৪

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ بْنِ خُنَيْسٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، قَالَ قَالَ لِي ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي يَزِيدَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ رَأَيْتُنِي اللَّيْلَةَ وَأَنَا نَائِمٌ كَأَنِّي أُصَلِّي خَلْفَ شَجَرَةٍ فَسَجَدَتِ الشَّجَرَةُ لِسُجُودِي وَسَمِعْتُهَا وَهِيَ تَقُولُ اللَّهُمَّ اكْتُبْ لِي بِهَا عِنْدَكَ أَجْرًا وَضَعْ عَنِّي بِهَا وِزْرًا وَاجْعَلْهَا لِي عِنْدَكَ ذُخْرًا وَتَقَبَّلْهَا مِنِّي كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَاوُدَ ‏.‏ قَالَ ابْنُ جُرَيْجٍ قَالَ لِي جَدُّكَ قَالَ ابْنُ عَبَّاسٍ فَقَرَأَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَجْدَةً ثُمَّ سَجَدَ ‏.‏ قَالَ ابْنُ عَبَّاسٍ فَسَمِعْتُهُ وَهُوَ يَقُولُ مِثْلَ مَا أَخْبَرَ الرَّجُلُ عَنْ قَوْلِ الشَّجَرَةِ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ ‏.

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ)-এর কাছে এক লোক এসে বলেন, হে আল্লাহর রাসূল! আজ রাতে আমি ঘুমন্ত অবস্থায় (স্বপ্নে) দেখি যে, আমি যেন একটি গাছের পেছনে নামাজ আদায় করছি। আমি সিজদা করলে আমার সিজদার মত গাছটিও সিজদা করে। ঐ গাছটিকে আমি বলতে শুনলাম, “হে আল্লাহ! এ সিজদার বিনিময়ে আমার জন্য তোমার নিকট পুরস্কার লিপিবদ্ধ কর, এর বিনিময়ে আমার একটি গুনাহ অপসারণ কর, আমার জন্য এটাকে পুঁজি হিসেবে জমা রাখ এবং এটাকে আমার পক্ষ হতে গ্রহণ কর, যেমন তুমি তোমার বান্দা দাউদ (আঃ) হতে গ্রহণ করেছিলে”।ইবনু জুরাইজ (রহঃ) উবাইদুল্লাহ ইবনু আবু ইয়াজিদকে বলেন, আমাকে তোমার দাদা বলেছেন, ইবনু আব্বাস (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ (ﷺ) একবার সিজদার আয়াত পাঠ করলেন এবং সিজদা করলেন।ইবনু আব্বাস (রাঃ) বলেন, তাঁকে সেই গাছের একই রকম দোয়া আমি তিলাওয়াত করতে শুনলাম, যে প্রসঙ্গে আগে লোকটি তাঁকে জানিয়েছিল।

হাসানঃ ইবনু মাজাহ (হাঃ ১০৫৩)।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪২৪-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় তিলাওয়াতের সিজদার দোয়া। এক ব্যক্তি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে স্বপ্নের কথা বলেন। তিনি দেখেছিলেন, তিনি একটি গাছের পেছনে নামাজ পড়ছেন। তিনি সিজদা করলে গাছটিও সিজদা করে এবং আল্লাহর কাছে দোয়া করে। দোয়ায় সিজদার বিনিময়ে পুরস্কার লেখা, একটি গুনাহ অপসারণ, এটাকে আল্লাহর কাছে সঞ্চয় হিসেবে রাখা এবং দাউদ (আঃ)-এর কাছ থেকে যেমন গ্রহণ করা হয়েছিল, তেমন গ্রহণ করার প্রার্থনা আছে। এরপর ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সিজদার আয়াত পাঠ করে সিজদা করলেন এবং সেই একই দোয়া পড়লেন। তাই এই বর্ণনা সিজদাকে শুধু একটি শারীরিক কাজ নয়, বরং আল্লাহর কাছে সাওয়াব, মাফ ও কবুলের দোয়া হিসেবে দেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তিলাওয়াতের সিজদায় আল্লাহর কাছে সাওয়াব চাওয়া যায়।
  • সিজদার মাধ্যমে গুনাহ মাফের প্রার্থনা করার শিক্ষা আছে।
  • নেক কাজ আল্লাহর কাছে সঞ্চয় হিসেবে রাখার দোয়া করা হয়েছে।
  • সিজদা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে বিনয়ীভাবে চাইতে শেখায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন