৪৫/২০. অধ্যায়ঃ

(ঘুমাবার পূর্বে করণীয়)

ঘুমানোর দোয়া: বিছানা পরিষ্কার ও আল্লাহর হিফাজত চাওয়ার সুন্নত

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৪০১

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رضى اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ إِذَا قَامَ أَحَدُكُمْ عَنْ فِرَاشِهِ ثُمَّ رَجَعَ إِلَيْهِ فَلْيَنْفُضْهُ بِصَنِفَةِ إِزَارِهِ ثَلاَثَ مَرَّاتٍ فَإِنَّهُ لاَ يَدْرِي مَا خَلَفَهُ عَلَيْهِ بَعْدَهُ فَإِذَا اضْطَجَعَ فَلْيَقُلْ بِاسْمِكَ رَبِّي وَضَعْتُ جَنْبِي وَبِكَ أَرْفَعُهُ فَإِنْ أَمْسَكْتَ نَفْسِي فَارْحَمْهَا وَإِنْ أَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِينَ ‏.‏ فَإِذَا اسْتَيْقَظَ فَلْيَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي عَافَانِي فِي جَسَدِي وَرَدَّ عَلَىَّ رُوحِي وَأَذِنَ لِي بِذِكْرِهِ ‏"‏ ‏.‏ قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَعَائِشَةَ ‏.‏ قَالَ حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ ‏.‏ وَرَوَى بَعْضُهُمْ هَذَا الْحَدِيثَ وَقَالَ فَلْيَنْفُضْهُ بِدَاخِلَةِ إِزَارِهِ ‏.

আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ তার বিছানা হতে উঠার পর আবার বিছানায় প্রত্যাবর্তন করলে সে যেন তার লুঙ্গির শেষাংশ দিয়ে বিছানাটি তিনবার পরিষ্কার করে নেয়। কারণ সে জানে না, তার অনুপস্থিতিতে তাতে কি পতিত হয়েছে (ময়লা বা ক্ষতিকর কিছু)।আর যখন সে শুয়ে পড়ে সে সময় যেন বলেঃ “হে আমার প্রতিপালক! তোমার নামে আমার পার্শ্বদেশ আমি বিছানায় সোপর্দ করলাম এবং আবার তোমার নামেই তা উঠাব। যদি আমার জান তুমি রেখে দাও (মৃত্যু দান কর) তবে তার প্রতি দয়া কর, আর যদি তাকে ছেড়ে দাও তবে তা সেভাবে প্রতিরক্ষা কর যেভাবে তুমি তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের প্রতিরক্ষা কর"।আর ঘুম হতে জেগে উঠে সে যেন বলেঃ “সকল প্রশংসা আল্লাহর যিনি আমার দেহকে হিফাজত করেছেন এবং আমার জান আবার আমাকে ফেরত দিয়েছেন এবং তাকে স্মরণ করারও অনুমতি (তাওফিক) দান করেছেন”।

হাসানঃ আল-কালিমুত তাইয়্যিব (হাঃ ৩৪), বুখারী ও মুসলিম “আর ঘুম থেকে জেগে” অংশ বাদে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৪০১-এর সারসংক্ষেপ

মূল বিষয়: ঘুমের দোয়া। এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ঘুমের আগে একটি সহজ কিন্তু গভীর আমল শিখিয়েছেন। কেউ বিছানা ছেড়ে উঠে আবার ফিরে এলে সে যেন লুঙ্গি বা কাপড়ের শেষ অংশ দিয়ে বিছানা তিনবার ঝেড়ে নেয়। কারণ মানুষ জানে না তার অনুপস্থিতিতে সেখানে ময়লা বা ক্ষতিকর কিছু পড়েছে কি না। এরপর ঘুমাতে গিয়ে বান্দা আল্লাহর নামে নিজের দেহ বিছানায় রাখে এবং নিজের প্রাণের ব্যাপারেও আল্লাহর রহমত ও হিফাজত চায়। ঘুম থেকে ওঠার পরও সে আল্লাহর প্রশংসা করে, কারণ আল্লাহ তার দেহ রক্ষা করেছেন, প্রাণ ফিরিয়ে দিয়েছেন এবং জিকিরের সুযোগ দিয়েছেন। তাই ঘুমানোর দোয়া শুধু মুখের কথা নয়; এটি পরিচ্ছন্নতা, নিরাপত্তা, আল্লাহর উপর ভরসা এবং কৃতজ্ঞতার এক সুন্দর মিল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিছানায় ফেরার আগে তা ঝেড়ে নেওয়া পরিচ্ছন্নতা ও সতর্কতার অংশ।
  • ঘুমের সময় নিজের প্রাণ ও দেহের হিফাজত আল্লাহর কাছে চাওয়া উচিত।
  • ঘুম থেকে জেগে ওঠা আল্লাহর নিয়ামত; তাই জেগে উঠে শোকর করা উচিত।
  • দৈনন্দিন কাজও আল্লাহর নামে শুরু করলে তা জিকিরের অংশ হতে পারে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন