২/১৪০. অধ্যায়ঃ
নামাজীর সামনে দিয়ে কোন কিছু গেলে তাতে নামাজ নষ্ট হয় না
জামে তিরমিযী : ৩৩৭
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৩৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنْتُ رَدِيفَ الْفَضْلِ عَلَى أَتَانٍ فَجِئْنَا وَالنَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي بِأَصْحَابِهِ بِمِنًى . قَالَ فَنَزَلْنَا عَنْهَا فَوَصَلْنَا الصَّفَّ فَمَرَّتْ بَيْنَ أَيْدِيهِمْ فَلَمْ تَقْطَعْ صَلاَتَهُمْ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَائِشَةَ وَالْفَضْلِ بْنِ عَبَّاسٍ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى وَحَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ قَالُوا لاَ يَقْطَعُ الصَّلاَةَ شَيْءٌ . وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَالشَّافِعِيُّ .
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি একটি গাধার পিঠে ফজলের পিছনে সওয়ার ছিলাম। আমরা মিনায় পৌঁছলাম, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাহাবীদের নিয়ে নামাজরত অবস্থায় ছিলেন। আমরা গাধার পিঠ হতে নেমে (নামাজের) কাতারে শামিল হয়ে গেলাম। গাধাটি কাতারের সামনে দিয়ে চলে গেল। কিন্তু তাতে তাঁদের নামাজ নষ্ট হয়নি।
সহীহ। ইবনু মাজাহ-(৯৪৭), বুখারী ও মুসলিমএ অনুচ্ছেদে ‘আয়িশাহ্, ফযল ইবনু ‘আব্বাস ও ইবনু ‘ঊমার (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ ইবনু ‘আব্বাসের হাদীসটি হাসান সহীহ। নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বেশিরভাগ সাহাবা ও তাদের পরবর্তীদের মতে, কোন জিনিস নামায নষ্ট করতে পারে না। সুফিয়ান সাওরী এবং শাফিঈও একথা বলেছেন।
